• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী এনসিপি থেকে পদত্যাগের কারণ জানালেন সামান্তা শারমিন ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায় বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ ব্যবহারের পরামর্শ বিদ্যুৎমন্ত্রীর হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আহত ২

কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন

Reporter Name / ১৫ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

ডোপ টেস্টে নিষিদ্ধ মাদক ‘কোকেন’ সেবনের প্রমাণ মেলায় এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ক্রিস লিন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) স্বাধীন তদারকি সংস্থা ‘ক্রিকেট রেগুলেটর’-এর প্রকাশ করা নথিতে এই তথ্য সামনে এসেছে।ঘটনাটি গত জুলাই মাসের। গত ১৮ জুলাই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টের ফাইনালস ডে-তে নর্থহ্যাম্পটনশায়ারের হয়ে খেলার পর তার মূত্রের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে ফ্রান্সের বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)-র স্বীকৃত ল্যাবরেটরিতে সেই নমুনা পরীক্ষা করলে কোকেনের মেটাবোলাইট ‘বেনজোইলেকগোনিন’-এর উপস্থিতি ধরা পড়ে।ঘটনার পরপরই লিনকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। পরে ক্রিকেট রেগুলেটরের কাছে নিজের ভুল স্বীকার করেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। তিনি জানান, গত ১৫ জুলাই রাত থেকে ১৬ জুলাই ভোরের মধ্যবর্তী সময়ে তিনি কোকেন সেবন করেছিলেন। ডোপিং আইন ভঙ্গের দায়ে শাস্তি পাওয়ার পর প্রয়োজনীয় পুনর্বাসন ও নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা শেষ করেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!