• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত’ বলা সেই প্রার্থী এখন জেলা জামায়াতের আমির একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর নারায়ণগঞ্জে গ্যাজেট অ্যান্ড গিয়ারের নতুন বিক্রয়কেন্দ্র খুলনা থেকে পঞ্চগড় পর্যন্ত শিল্পাঞ্চল গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন, প্রশ্ন এবি পার্টির মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটির পাবেন, প্রজ্ঞাপন জারি ফ্যামিলি ও কৃষক কার্ড: প্রতিশ্রুতি বনাম বাস্তবায়ন আল্লাহর নৈকট্য পেতে মুমিন যে ১০ কাজ করেন

কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজধানীর উত্তরায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে উত্তরা ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. মানিক মাহমুদ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত দুজন হলেন মোটরসাইকেলের আরোহী আরিফুর রহমান ওরফে আরিফ (৪৫) ও ফালু মিয়া (৫০)।

.

বিমানবন্দর থানার এসআই মানিক মাহমুদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেলের চালক ফালু মিয়া। গুরুতর আহত আরিফুর রহমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আরিফুর রহমানের স্বজন মনিরুজ্জামান জানান, খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। তিনি প্রথম আলোকে বলেন, পোস্তগোলায় পুরোনো লোহা কেনাবেচার দোকানের ম্যানেজার ছিলেন আরিফুর রহমান। কিছু মালামাল দেখতে আরিফুর রহমান ও ফালু মিয়া একসঙ্গে উত্তরায় যাচ্ছিলেন। দুর্ঘটনা দুজনেরই জীবন কেড়ে নিল। তাঁরা লাশ হয়ে ফিরলেন।

.যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত.

আরিফুর রহমানের গ্রামের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। বাবার নাম আউয়াল মিয়া। আরিফুর রহমান ডেমরার কোনাপাড়ায় থাকতেন। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা।

একই ঘটনায় আহত হয়েছেন পিকআপটির চালক। তিনি স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক–এর মর্গে পাঠানো হচ্ছে।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০) বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় নিহত হন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!