• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

ওমান উপকূলে ২ তেলবাহী ট্যাংকারে হামলা

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৫: ৩০

ওমান উপকূলের কাছে হামলা শিকার হয়েছে দু’টি তেলবাহী ট্যাংকার। অজ্ঞাত বস্তুর আঘাতে তেলবাহী ট্যাংকার দু’টি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালি ছেড়ে যাওয়ার পথে একটি ট্যাংকারের ইঞ্জিনকক্ষে অজ্ঞাত একটি বস্তু আঘাত হানে। ঘটনাটি ওমানের খাসাব উপকূল থেকে ১৭ নটিক্যাল মাইল (প্রায় ৩১ কিলোমিটার) পূর্বে ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে ইউকেএমটিও জানিয়েছিল, খাসাবের ১১ নটিক্যাল মাইল (প্রায় ২০ কিলোমিটার) উত্তরে আরেকটি ট্যাংকারে হামলা হয়েছে।

এ বিষয়ে আরো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!