• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

এবার ভারতীয়দের দেশে পাঠানোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক / ৬৫৭ Time View
Update : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রের ভিসাধারী ভারতীয়দের কঠোর হুঁশিয়ারি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমোদিত সময়কালের কথা স্মরণ করিয়ে দিয়ে দূতাবাস জানায়, যে কোনো শর্ত লঙ্ঘনের ফলে ভিসা বাতিল এবং সংশ্লিষ্টদের নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার (০৪ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতে থাকা মার্কিন দূতাবাস জানায়, আপনার মার্কিন ভিসার শর্তাবলী এবং যুক্তরাষ্ট্রে আপনার অনুমোদিত থাকার সময়কালকে সম্মান করুন। আই-৯৪ (যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিছু বিদেশি নাগরিকের জন্য একটি আগমন/প্রস্থান রেকর্ড) অ্যাডমিট অব ডেটের পরেও যুক্তরাষ্ট্রে থাকলে ভিসা প্রত্যাহার, সম্ভাব্য নির্বাসন এবং ভবিষ্যতের ভিসার জন্য অযোগ্যতার মতো গুরুতর পরিণতি হতে পারে।

এতে আরও বলা হয়, অতিরিক্ত সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান কারাটা আপনার ভ্রমণ, পড়াশোনা বা কাজ করার বিষয়টিকে স্থায়ীভাবে প্রভাবিত করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবশেষ বিবৃতির প্রসঙ্গ টেনে সোমবার জর্জিয়ার ১৪তম ডিস্ট্রিক্টের কংগ্রেসওম্যান মার্জোরি টেলর গ্রিন এক্সে পোস্টে ভারতীয় এইচ১-বি ভিসা বন্ধ এবং ওবামা/বাইডেন/ইউক্রেন-রাশিয়া যুদ্ধে অর্থায়ন ও অস্ত্র পাঠানো বন্ধ করতে বলেন।

সোমবার ট্রাম্প আরও জানান, ভারত বিপুল পরিমাণে রাশিয়ান তেল কেনার জন্য যে শুল্ক দিচ্ছে, তা আরও বাড়াবে যুক্তরাষ্ট্র। মস্কো থেকে কেনা তেলের বেশিরভাগ অংশই বেশি লাভে খোলা বাজারে বিক্রি হচ্ছে বলেও উল্লেখ করেন ট্রাম্প। রাশিয়ান যুদ্ধযন্ত্রের হাতে ইউক্রেনের কত মানুষ মারা যাচ্ছে, তারা (ভারত) তাদের পরোয়া করে না। এসবের কারণেই ভারতের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়ানো হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই শুল্ক বা শুল্ক হার কী হবে, সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি তিনি। প্রসঙ্গত, গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন যে, তিনি ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করবেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!