• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড

উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত

নিজস্ব প্রতিনিধি / ১৫৩ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় মমিনুল হক (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা যায়, তিনি একজন পুলিশ কনস্টেবলের বাবা।

 ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরা পূর্ব থানাধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদর দপ্তর-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাস্তা পারাপার হচ্ছিলেন মমিনুল হক। ওই সময় ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি বিমানবন্দরসংলগ্ন এপিবিএন কোয়ার্টারের পাশে তাঁকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মমিনুল হকের ছেলে শরিফুল ইসলাম বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্তব্যরত বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুব আলম।
নিহত মমিনুল হকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার সন্তুষপুর চাঁদপাড়া গ্রামে। তিনি মো. শাহেদের ছেলে। এসআই মাহাবুব বলেন, নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল রিপোর্ট চলছে।
 উত্তরা পূর্ব থানার পরিদর্শক (অপারেশন) মো. এমদাদুল হক  বলেন, ‘অজ্ঞাতনামা গাড়িচাপায় আমাদের এক পুলিশ সদস্যের বাবা নিহত হয়েছেন। ঘাতক চালক ও গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি। শনাক্তের চেষ্টা চলছে।’
Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!