• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিশ্বে বিভিন্ন গণহ/ত্যার বিচার কীভাবে হয়েছে ইরানের সঙ্গে টেকসই চুক্তি চান ট্রাম্প আধুনিক যুক্তরাষ্ট্রের অগ্রযাত্রায় অবদান রাখা ১০ মুসলিম ব্যক্তিত্ব জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় ফের ইসরাইলের স্থল অভিযান, নতুন শঙ্কায় ফিলিস্তিনিরা ‘এপস্টিনের মৃত্যু আত্মহ/ত্যা নয়’—এমন দাবি কেন করছেন বিশেষজ্ঞরা ঢাকায় চিরুনি অভিযান, প্রবেশপথে চেকপোস্ট ববিতে আ.লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তাকে মারধর, প্রক্টর অফিসে হস্তান্তর বর্জ্য ব্যবস্থাপনায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক পতিত ফ্যাসিস্ট অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে

ইরানের সঙ্গে টেকসই চুক্তি চান ট্রাম্প

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১২: ২৪

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটাতে শিগগিরই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে এমন একটি দীর্ঘমেয়াদি চুক্তি চান, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় কোনো নতুন প্রেসিডেন্ট এলেও বহাল থাকবে।

ফক্স নিউজকে দেওয়া ট্রাম্পের সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে। ভবিষ্যতে যদি কোনো খারাপ বা দুর্বল প্রেসিডেন্ট ক্ষমতায় আসেন, তবুও আমি চাই চুক্তিটি যেন তার মেয়াদেও বহাল থাকে।’

ইরানের সঙ্গে সংঘাতের অবসান ঘটানোর দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আমি শিগগিরই এর চূড়ান্ত নিষ্পত্তি করব। যেকোনো উপায়েই হোক, আমরা এর অবসান ঘটাব।’

ট্রাম্পের এ বক্তব্যে ইরান ইস্যুতে তার দ্বিমুখী কৌশলের প্রতিফলন দেখা যাচ্ছে। একদিকে তেহরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখছে ওয়াশিংটন, অন্যদিকে ইরানের ওপর সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রাখছে।

ফক্স নিউজকে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, ইরানের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ রয়েছে। তার দাবি, তেহরানও একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করে দেন, যেকোনো সমঝোতার মাধ্যমে ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠনের পথ বন্ধ করতে হবে।

ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা একটি চুক্তি করতে চায়। তবে আমি এমন একটি চুক্তি চাই, যা দীর্ঘস্থায়ী হবে।’

তবে সম্ভাব্য চুক্তির শর্ত, আলোচনার সময়সীমা কিংবা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন যাতে একতরফাভাবে চুক্তি থেকে সরে যেতে না পারে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব দেননি ট্রাম্প।

তার বক্তব্যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসানে কূটনৈতিক সমঝোতার আগ্রহের পাশাপাশি সামরিক চাপ অব্যাহত রাখার বার্তাও স্পষ্ট হয়ে উঠেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!