• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ওয়াশিংটনে রাসায়নিক অ/স্ত্রে হামলার পরিকল্পনার অভিযোগ উড়িয়ে দিল ইরান রাশিয়াজুড়ে ৮ হাজার মসজিদ, ঘটছে ইসলামি অবকাঠামোর বিকাশ শিল্পাঞ্চলে সহিংসতা ও নাশকতা চলছেই কুমিল্লায় আ.লীগের কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে আ/গু/ন সাত নম্বর জার্সিতে ফর্বসের জয়সূচক গোলে জিতল পর্তুগাল সংসদে এমপির ক্ষোভের পর কুমিল্লা ইপিজেডের সিইটিপি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তর রূপপুরে বিদ্যুৎ উৎপাদন, কেক কেটে আনন্দ উদযাপন কর্মকর্তা-কর্মচারীদের ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ওয়ানডে রাজধানীতে নিষিদ্ধ আ.লীগকে অর্থায়নকারী সাবেক নেতা গ্রেপ্তার সংগ্রামই মানুষের মুক্তির একমাত্র পথ: জেডিপি

ওয়াশিংটনে রাসায়নিক অ/স্ত্রে হামলার পরিকল্পনার অভিযোগ উড়িয়ে দিল ইরান

Reporter Name / ১৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১: ১৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১: ১৯

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে রাসায়নিক অস্ত্র কিংবা তেজস্ক্রিয় পদার্থবাহী ‘ডার্টি বোমা’ দিয়ে হামলার পরিকল্পনা করছে ইরান—মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে এমন খবর প্রকাশের পর তা সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। অভিযোগটিকে ‘ভিত্তিহীন প্রচারণা’ আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানকে ঘিরে নতুন করে যুদ্ধের পরিবেশ তৈরির চেষ্টা চলছে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগের জবাব দেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে ইরানবিরোধী প্রচারণা চালানোর অভিযোগ তোলেন তিনি।

আরাগচি বলেন, গত ৭২ ঘণ্টায় ইসরাইলপন্থি হিসেবে পরিচিত কিছু সংবাদমাধ্যম প্রচার করেছে, ইরান নাকি ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে। পাশাপাশি বাঁধের নিচে ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণের অভিযোগও সামনে আনা হয়েছে। এসব খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন তিনি।

তিনি আরো বলেন, ‘ইরাক যুদ্ধের সময়কার মতো প্রচারণা থেকে আমাদের রেহাই দিন। বিশেষ করে এর পেছনে যখন ইসরাইলের সংশ্লিষ্টতার ছাপ রয়েছে। এসব প্রচারণা আর কেউ বিশ্বাস করছে না।’

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও এ অভিযোগের সমালোচনা করেছেন। তার ভাষায়, একই ধরনের উসকানি ও যুদ্ধের পক্ষে জনমত তৈরির প্রচেষ্টা এবার নতুন কিছু সংবাদমাধ্যমের মাধ্যমে চালানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও নিউইয়র্ক টাইমসকে ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে।

কী অভিযোগ তুলেছিল মার্কিন গোয়েন্দারা?

ইরানের এই প্রতিক্রিয়ার সূত্রপাত হয় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের ১৬ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনের পর। সাতজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এমন কিছু তথ্য পেয়েছে, যা থেকে ধারণা করা হচ্ছে ইরান ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলার সম্ভাব্য পরিকল্পনা তৈরি করছে।

প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলায় তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে দিতে সক্ষম ‘ডার্টি বোমা’ অথবা রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনায় থাকতে পারে। মার্কিন গোয়েন্দাদের হাতে আসা তথ্য অনুযায়ী, সম্ভাব্য হামলার জন্য নির্দিষ্ট কিছু স্থান ও লক্ষ্যবস্তুও চিহ্নিত করা হয়েছে বলে দুটি সূত্র দাবি করেছে।

তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গোয়েন্দাদের হাতে আসা তথ্যকে এখনই আসন্ন হামলার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না। বরং সম্ভাব্য হামলার বিভিন্ন বিকল্প তৈরি করার প্রচেষ্টা হিসেবে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ইরানের এমন হামলা চালানোর সক্ষমতা কিংবা বাস্তবিক ইচ্ছা রয়েছে কি না, তা নিয়েও মার্কিন কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে।

প্রতিবেদন প্রকাশের পর যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় কয়েক দফা বৈঠক করেছে বলেও জানানো হয়। তবে ওয়াশিংটনে তাৎক্ষণিক কোনো হামলার বিশ্বাসযোগ্য হুমকি নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস।

হোয়াইট হাউসের মুখপাত্র লরেন বিস বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সম্ভাব্য হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।

ট্রাম্পের সতর্কবার্তা, ইরানের পাল্টা জবাব

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য হামলার অভিযোগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বলে জানিয়েছেন। তার ভাষ্য, এমন কোনো হামলা হলে ইরানকে নজিরবিহীন পরিণতির মুখোমুখি হতে হবে। তবে তিনি আশা প্রকাশ করেছেন, এ ধরনের হামলা আসন্ন নয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অবশ্য ওয়াশিংটনে আসন্ন কোনো হামলার হুমকি দেখছেন না বলে জানিয়েছেন। তবে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় মার্কিন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি অভিযোগগুলোকে আরও কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানো পক্ষগুলো এখন নতুন করে প্রচারণা তৈরি করে সেই আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।

বাঘায়ি বলেন, ভিত্তিহীন অভিযোগ ও মনগড়া সংবাদ প্রচারের মাধ্যমে ভবিষ্যতে আরো হামলা ও আগ্রাসনের পক্ষে পরিবেশ তৈরির চেষ্টা চলছে। রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগও তিনি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এদিকে, ইরানের জাতিসংঘ মিশনও রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান করে জানিয়েছে, যেকোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে অবৈধ মনে করে তেহরান। তবে ডার্টি বোমা নিয়ে গোয়েন্দা তথ্যের অভিযোগের বিষয়ে ওই বক্তব্যে আলাদাভাবে বিস্তারিত কিছু বলা হয়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক উত্তেজনা এবং সংঘাত নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই নতুন এই অভিযোগ-পাল্টা অভিযোগ সামনে এসেছে। ফলে ওয়াশিংটনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের পাশাপাশি দুই দেশের মধ্যে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনাও নতুন করে আলোচনায় এসেছে।

তবে এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনে রাসায়নিক অস্ত্র বা ডার্টি বোমা হামলার কোনো বাস্তব প্রস্তুতি কিংবা আসন্ন হামলার স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ প্রকাশ্যে আসেনি।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, সিএনএন, রয়টার্স ও ডয়চে ভেলে

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!