• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]

অস্ট্রেলিয়ায় বিদেশি স্নাতকেরা চাকরি পেতে কেন ভোগান্তিতে

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা শেষ করেও অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী নিজেদের যোগ্যতা ও পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চাকরি পাচ্ছেন না। চাকরির বাজারে তীব্র প্রতিযোগিতা, কাজের অভিজ্ঞতার অভাব এবং ভিসাসংক্রান্ত জটিলতা তাঁদের কর্মসংস্থানের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।

ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।

.

অস্ট্রেলিয়ার শিক্ষা বিভাগের ২০২৫ সালের গ্র্যাজুয়েট আউটকামস সার্ভেতে পূর্ণকালীন কর্মরত আন্তর্জাতিক স্নাতকদের বিষয়ে তথ্য উঠে এসেছে। স্নাতক পর্যায়ের ২৬ দশমিক ৩ শতাংশ মনে করেন, তাঁদের চাকরিতে অর্জিত দক্ষতা বা শিক্ষার পূর্ণ ব্যবহার হচ্ছে না। স্নাতকোত্তর পর্যায়ের ক্ষেত্রে এ হার ৩৮ দশমিক ৭ শতাংশ।

.কানাডায় পিএইচডি শিক্ষার্থীদের জন্য ৮ হাজার ২০০ কোটি টাকার বৃত্তি, পাবেন ৫০ জন .

মেলবোর্নের একটি বিশ্ববিদ্যালয় থেকে ২০২৫ সালে ফিন্যান্সে স্নাতক শেষ করেন ২২ বছর বয়সী নি। আর্থিক বিশ্লেষক হিসেবে চাকরি পেতে ডেলয়েট, ইওয়াই, কেপিএমজি ও পিডব্লিউসির মতো প্রতিষ্ঠানে আবেদন করেন। প্রায় পাঁচটি সাক্ষাৎকারের সুযোগ পেলেও কোনো চাকরি পাননি তিনি।

.বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বিনা মূল্যের অনলাইন কোর্স, যেভাবে আবেদন.

নিয়োগদাতাদের স্থানীয় কর্মীদের অগ্রাধিকার, অস্ট্রেলিয়ায় কাজের অভিজ্ঞতার অভাব এবং অস্থায়ী ভিসার মেয়াদ নিয়ে অনিশ্চয়তা এ পরিস্থিতির অন্যতম কারণ। কিছু নিয়োগদাতা দীর্ঘমেয়াদি প্রকল্পের জন্য কর্মী নিয়োগের ক্ষেত্রে ভিসাসংক্রান্ত ঝুঁকি বিবেচনা করেন।

.

শ্রমবাজারের শ্লথ গতি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। তবে আন্তর্জাতিক স্নাতকদের কর্মসংস্থানের সুযোগ বিষয়ভেদে আলাদা।

২০২৫ সালের জরিপে আন্তর্জাতিক স্নাতকদের মধ্যে পূর্ণকালীন কর্মসংস্থানের হার সর্বোচ্চ চিকিৎসাবিদ্যায় ৯৫ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া ফার্মেসিতে ৮৯ দশমিক ৭ শতাংশ, পুনর্বাসনবিষয়ক শিক্ষায় ৮১ দশমিক ১ শতাংশ এবং ভেটেরিনারি সায়েন্সে ৭৬ দশমিক ৯ শতাংশ ছিল।

.ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে .

ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লি ট্রান নিয়োগদাতাদের অস্থায়ী স্নাতক ভিসা এবং এর শর্ত সম্পর্কে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের জন্য আরও কার্যকর কর্মজীবনবিষয়ক সহায়তা দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

.মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ, মিলবে টিউশন ফি ও জীবনযাত্রার ভাতা

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!