• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, জাতি শঙ্কিত’ রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম ইরান যুদ্ধের নীরব বিজয়ী ওমান, বাড়াচ্ছে কৌশলগত প্রভাব ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা ইরানি বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী জাতিসংঘে বাংলার দুর্ভিক্ষের উদাহরণ কেন দিল ভারত

রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৭: ৩৩

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান এবং দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির গোপন ফোনালাপের একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।

মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়া অডিওটিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে একটি সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে দ্রুত ওই যুবলীগ নেত্রীকে নিজের বাংলোতে আসতে বলেন ওসি ফয়জুল। এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

কোনো সমস্যা হবে কি না—যুবলীগ নেত্রীর এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ এ সময় যুবলীগ নেত্রী ওসিকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন। এ ছাড়া দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও ওই যুব মহিলা লীগ নেত্রীকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায় অডিওতে।

স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনিকে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর দুজনের কথোপকথনের এ অডিও ফাঁস হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় তাসকিরা তানিন সনি অভিযোগ করে বলেন, ‘গ্রেপ্তারের পর থানা-হাজতে ওসি আমাকে আলিঙ্গন করারও অনুরোধ করেছেন।’

অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। তবে কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করতে তিনি ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!