• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল-ট্রলির সংঘর্ষে প্রাণ গেল ৩ যুবকের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা ঈশ্বরদীতে সংঘর্ষের জেরে জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা-আ/গু/ন, পুড়ল ৮ মোটরসাইকেল বাংলাদেশ ও নেপাল থেকে কৃষি শ্রমিক নিচ্ছে জাপান তুরাগে যুবদল নেতা আনিসুর রহমানের ওপর স/ন্ত্রাসী হামলা ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ গত এক সপ্তাহের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ইইউ রাষ্ট্রদূত ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ডাকাতের কবলে পড়ে অ্যাম্বুলেন্সেই সন্তান জন্ম দিলেন প্রসূতি, বাঁচল না নবজাতক

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪: ৪২ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪: ৫০

ঝিনাইদহে ডাকাতির কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান প্রসবের পর নবজাতকের মৃত্যুর ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার বিকেলে কালীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আবদুল্লা আল নোমান।

আবদুল্লা আল নোমান জানান, সন্তানসম্ভবা স্ত্রী ও পরিবারের আরও তিন সদস্যকে নিয়ে তিনি যশোরে যাচ্ছিলেন। অ্যাম্বুলেন্সটি কালীগঞ্জের গান্না-নিমতলা সড়কের সিংদহ নামক স্থানে পৌঁছালে সড়কের পাশে গাছ কেটে ব্যারিকেড দিয়ে আনুমানিক ৭-৮ জন মুখোশধারী ডাকাত তাদের পথরোধ করে। এ সময় ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে তার, মা ও শাশুড়ির কাছে থাকা নগদ ১ লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।

তিনি আরও জানান, ডাকাতির ঘটনায় তার স্ত্রী ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। সেই আতঙ্কের মধ্যেই অ্যাম্বুলেন্সে সন্তান প্রসব করেন তিনি। তবে নবজাতককে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন। ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং তিনি তাকে শনাক্ত করতে পেরেছেন বলে দাবি করেন।

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। সন্দেহভাজন হিসেবে একজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করা হচ্ছে, দ্রুত এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আটক করা সম্ভব হবে।

ইদানীং কালীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ২টার দিকে ডাকাতদের কবলে পড়ে চরম আতঙ্কিত হয়ে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তান প্রসব করেন ওই প্রসূতি। পরে নবজাতকের মৃত্যু হয়। এ সময় মুখোশধারী ডাকাত দল তাদের কাছ থেকে নগদ এক লাখ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!