
রাজধানীর তুরাগ থানা যুবদলের নেতা আনিসুর রহমান সশস্ত্র হামলায় আহত হয়েছেন বলে দলীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে । স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগে কর্মী পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।
স্থানীয় যুবদল নেতাকর্মীদের ভাষ্যমতে, তুরাগ এলাকায় আনিসুর রহমানের ওপর অতর্কিত ভাবে এই হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যান।
দলীয় সূত্রগুলো জানিয়েছে, দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় থাকা আনিসুর রহমানকে লক্ষ্য করেই এই হামলা করা হয়েছে। তুরাগ থানা যুবদল ও বিএনপির স্থানীয় নেতারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি তুলেছেন।
অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত পক্ষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।