• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ধর্মঘটে বন্ধ হওয়ার পথে বেলজিয়ামের সব বিমানবন্দর

Reporter Name / ১৬ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৯: ৩৮

ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ডাকা ধর্মঘটের কারণে আগামী সোমবার বেলজিয়ামের প্রায় সব ফ্লাইট বাতিল হতে যাচ্ছে। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সংস্থা জানিয়েছে, তাদের কর্মীরাও জাতীয় পর্যায়ের এ ধর্মঘটে অংশ নেবেন।

বেলজিয়ামের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (জিএমটি সময় সকাল ৬টা থেকে রাত ৮টা) স্বাভাবিক সেবা চালু রাখা সম্ভব হবে না।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘প্রত্যাশিত জনবল দিয়ে এ সময়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে সংশ্লিষ্ট সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’

তবে জরুরি পরিস্থিতি ও অন্যান্য নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় ফ্লাইটের ক্ষেত্রে সীমিত সেবা চালু থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রাসেলস-শার্লেরোয়া বিমানবন্দর জানিয়েছে, ধর্মঘটের কারণে সারাদেশের সব বিমানবন্দরে পুরো এক দিন বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল ছাড়া কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’ একই সঙ্গে শেষ মুহূর্তে নেওয়া এ সিদ্ধান্তের সমালোচনা করে তারা বলেছে, এর পরিণতি হবে ভয়াবহ।

অন্যদিকে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ছেড়ে যাওয়া ও সেখানে অবতরণকারী অধিকাংশ ফ্লাইট বাতিল করতে হবে।

ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ক্ষোভ

বেলজিয়ামের ক্ষমতাসীন জোট সরকারের ব্যয় সংকোচন ও সংস্কারমূলক পদক্ষেপের প্রতিবাদে সোমবার দেশজুড়ে ধর্মঘট ও কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

দেশটিতে প্রায় ২৫টি বিমান সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন বোর্ড অব এয়ারলাইন রিপ্রেজেনটেটিভস ইন বেলজিয়াম জানিয়েছে, গত ১১ মাসে বেলজিয়ামের আকাশসীমায় এ নিয়ে ১১তম ধর্মঘট হতে যাচ্ছে।

ধর্মঘটের পাশাপাশি সোমবার রাজধানী ব্রাসেলসে বড় ধরনের বিক্ষোভ সমাবেশেরও পরিকল্পনা রয়েছে শ্রমিক সংগঠনগুলোর। এতে গণপরিবহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে স্কুল, সরকারি দপ্তর ও বর্জ্য সংগ্রহ কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

দেশটির উচ্চ বাজেট ঘাটতি কমাতে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো (প্রায় ১১ বিলিয়ন ডলার) সাশ্রয়ের লক্ষ্যে ব্যয় সংকোচনমূলক বাজেট প্রণয়নের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। এ বিষয়ে ক্ষমতাসীন জোটের শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সোমবারের মধ্যে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে সরকারের।

এর আগে চলতি নভেম্বরের শুরুতে জোটের শরিকদের মধ্যে বাজেট নিয়ে ঐকমত্য না হওয়ায় পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডে ওয়েভার। তবে দেশটির রাজা ফিলিপ তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে সমাধানে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রীকে আরও সময় দেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!