• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর

Reporter Name / ২০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮: ০৭

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট সিনেটর মার্ক কেলি। সামরিক অভিযানের লক্ষ্য, হামলার জন্য নির্ধারিত স্থাপনা এবং অস্ত্রের পেছনে ব্যয় করা বিপুল অর্থের হিসাব চেয়েছেন তিনি। তার মতে, এই যুদ্ধের জন্য ট্রাম্প প্রশাসনকে জবাবদিহি করতে হবে।

মার্কিন সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে মার্ক কেলি বলেন, ‘এই ব্যর্থ সংঘাতের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে।’

অ্যারিজোনা অঙ্গরাজ্যের এই সিনেটর যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সাবেক পাইলট। তিনি সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির সদস্য। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের কৌশলগত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

কেলির প্রশ্ন, ইরানে সামরিক অভিযান চালানোর পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য ছিল কি না। নাকি দেশটিতে যতটা সম্ভব ধ্বংসযজ্ঞ চালানোই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, ‘আমি হামলার লক্ষ্যবস্তুর তালিকা দেখতে চাই।’ একই সঙ্গে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষ এসব হামলার অনুমোদন দিয়েছে এবং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পেছনে কয়েক হাজার কোটি ডলার ব্যয়ের সিদ্ধান্ত নিয়েছে, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

কেলির এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এর ফলে ইরান যুদ্ধ পরিচালনায় ট্রাম্প প্রশাসনের ভূমিকা নিয়ে কংগ্রেসে আরো কঠোর তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করার সুযোগ তৈরি হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!