• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

দাউদকান্দিতে পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন সাময়িক বন্ধ

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ২৩: ৫৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ওপর নির্মিত পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন জরুরি মেরামতকাজের জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার বিকেল ৫টা থেকে সেতুটির ওই অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৪২তম কিলোমিটারে দাউদকান্দি পুরোনো সেতুর চট্টগ্রামমুখী অংশে জরুরি মেরামতকাজ চলমান থাকায় রোববার বিকেল ৫টা থেকে সেতুটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

মেরামতকাজ চলাকালে চট্টগ্রামমুখী যানবাহনগুলোকে বিকল্প হিসেবে একই স্থানে অবস্থিত নতুন সেতু ব্যবহার করার অনুরোধ জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!