
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১২: ৫৫
টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ আট রোহিঙ্গাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। রোববার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিম্মি অবস্থায় থাকা নারী ও শিশুসহ আটজন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় মানবপাচারকারী চক্রের সদস্যদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন