• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ১১: ৫০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ির সামনে মিলি বেগম (৪৫) দোকান খুলতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। মাকে বাঁচাতে গিয়ে মেয়ে লিমা খাতুনও (১৬) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!