• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

ইরানে ফের পূর্ণমাত্রার যুদ্ধ কি অনিবার্য

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১২: ৪৬ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১২: ৫৬

ইরানে আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়া ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেস। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের সাবেক কর্মকর্তা এবং থায়ের মার্শাল ইনস্টিটিউটের অধ্যাপক ডেভিড ডেস রোচেস বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরান কার্যত কোণঠাসা হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সামনে এগোনোর পথ হিসেবে তেহরান আবারও পূর্ণমাত্রার সংঘাতে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত নিতে পারে।

ডেস রোচেস বলেন, ‘ইরানের হামলায় নিরপেক্ষ দেশের বেসামরিক জাহাজ আক্রান্ত হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র উপকূলীয় রাডার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালাচ্ছে। এরপরও ইরানের হাতে ইসরাইল, মার্কিন সামরিক ঘাঁটি কিংবা কাতারের মতো যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা রয়ে গেছে। এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে প্রেসিডেন্ট ট্রাম্প সিদ্ধান্ত নিতে পারেন যে, এভাবে আর চলতে দেওয়া যায় না।’

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে সবচেয়ে বড় অনিশ্চয়তার জায়গা ইসরাইল। ইসরাইলি সরকারের ভবিষ্যৎ অবস্থান কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইসরাইলে ব্যাপকভাবে এমন ধারণা রয়েছে যে, দেশটির সরকার ইরানের শাসনব্যবস্থার অবসান ঘটানোর প্রশ্নে আরো কঠোর অবস্থান নিতে পারে।

ডেস রোচেসের সতর্কবার্তা, ‘যে পরিস্থিতিই তৈরি হোক না কেন, এক পক্ষ কিংবা অন্য পক্ষ শেষ পর্যন্ত আবারও সংঘাতে জড়াবে।’

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!