• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রোহিঙ্গা গণহ/ত্যার রায়কে ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ বলল সুইজারল্যান্ড মালয়েশিয়ার কথা বলে ৮ দিন সাগরে ভাসিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে পালাল পাচারকারীরা অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সম্ভাবনা, নতুন ওষুধে কমছে টিউমার রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সঙ্গে ১৭ রড ও পেট্রল উদ্ধার ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণ সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি হুতিদের আফগানিস্তানের পাহাড়ে লুকিয়ে আছে ৩ লাখ কোটি ডলারের গুপ্তধন কেন ইসলামের পতাকাতলে এলেন, জানালেন জাকাতেলেন সুজা রাকসুর দাবিতে টানা ৮০ ঘণ্টা ধরে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৩০

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ১৬: ০৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৭ শিশু মারা গেছে। একই সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,২৩৫ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৯৫ শিশু। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৩৩০ শিশু।

এছাড়াও সরকারি হিসেবে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মারা গেছে এক হাজার ৩৩৬ শিশু। এর মধ্যে হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকী ১,২৩১ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৭৯ হাজার ২৮৯ শিশু।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো হাম বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়- গত ১৫ মার্চ থেকে ১৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৫৩ হাজার ৪০৮ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৫ হাজার ৮৮১ জন। এছাড়াও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ২৬ হাজার ৪৬৯ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৪০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ শিশুর মধ্যে ঢাকা বিভাগের ৪ জন এবং সিলেট বিভাগের ৩ জন রয়েছে । আর একই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫১২ জন হাম উপসর্গের রোগী পাওয়া গেছে। আর হামের রোগী পাওয়া গেছে ৫২ জন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!