• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ভারত-পাকিস্তান ফাইনাল আজ ফেনীতে পুলিশ সুপারের পর বদলি হলেন দুই থানার ওসি রামিসা হ/ত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭ কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী

ভারত-পাকিস্তান ফাইনাল আজ

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৬: ৫০

চারদিকে ফুটবল উন্মাদনা। জাতীয় স্টেডিয়াম লোকে লোকারণ্য। গ্যালারি ভর্তি দর্শক। টিকিটের চাহিদা আকাশচুম্বী। হামজা-ফারহানদের ঘিরে বাড়তি উত্তাপ। সাফের ফাইনাল অন্য রকম এক উৎসবের রাত। আজ বাংলাদেশ দলকে ঘিরে এমন আয়োজনই দেখতে চেয়েছিলেন দেশের কোটি ফুটবল দর্শক। কিন্তু এই স্বপ্নের সমাধি হয়ে গেছে সেমিফাইনাল ম্যাচেই। পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। তাই টুর্নামেন্ট ঘিরে আর আবেদন নেই বাংলাদেশের দর্শকদের মাঝে। তাই নিষ্প্রাণ এক ফাইনালেই আজ পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় দুদলের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে।

সাফের ইতিহাসে ১৫টি আসরের মধ্যে ১৪তম ফাইনাল খেলছে ভারত। ৯ বারের চ্যাম্পিয়ন তারা। সর্বশেষ ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে ভারতীয়রা। এবার তাদের সামনে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি। অন্যদিকে, এই প্রথম সাফের ফাইনালে খেলছে পাকিস্তান। আগে দুবার সেমিফাইনালে খেলাই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। তাই আজ ভারতের দশম ও হ্যাটট্রিক শিরোপা জয় নাকি পাকিস্তানের ইতিহাস গড়ার দিন, সেটির অপেক্ষা। অতীত পরিসংখ্যানেও পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। সব প্রতিযোগিতা মিলে দুদল ৩০টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ভারতের জয় ১৭টি, পাকিস্তানের ৪টি। বাকি ৯টি ম্যাচ ড্র হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!