• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রামিসা হ/ত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ দিল্লির পদতলে আত্মসমর্পণকারীদের এক বালতি পানিও দেয়নি ভারত: রিজভী নতুন জেমস বন্ড হিসেবে ব্যাটম্যান অভিনেতা রবার্ট প্যাটিনসনের নাম ঘোষণা স্বামী ও সন্তান হারানোর পর ক্যান্সারের সঙ্গে লড়ছেন জুলাই শহীদ রনির মা নাসার গবেষণাগারে মহাকাশের রহস্য উন্মোচনে কাজ করছেন ঈশ্বরদীর মাহমুদা রাকসু আদায়ে কাল থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা আম্মারের দক্ষিণ আফ্রিকায় পৃথক দুই বন্দুক হামলায় নিহত ১৭ কানাডায় বিশ্ব বিমান পরিবহন সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে বিমানমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে একাধিক ককটেল বিস্ফোরণ, আটক ৩ নিষিদ্ধ আ.লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে বিএনপি-ছাত্রদলের বিক্ষোভ

রামিসা হ/ত্যা মামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতির আপিলের রায় আজ

Reporter Name / ১৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৫: ২৬

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের আপিলের রায় আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি সাজা পরিবর্তন হবে—তা জানতে অপেক্ষায় রয়েছেন রামিসার স্বজনরা। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক পরিণতি নিয়েও আগ্রহ রয়েছে দেশজুড়ে।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় ঘোষণা করা হবে।

এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেন। এক দিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। ওই বাসা থেকেই তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

হাইকোর্টে শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।

শুনানি শেষে সাংবাদিকদের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, ঘটনার পর কোনো ধরনের জোরজবরদস্তি ছাড়াই আসামি স্বেচ্ছায় শিশুটিকে ডেকে নেওয়া, শৌচাগারের ভেতরে মুখ চেপে ধরে ধর্ষণ ও হত্যার বিবরণ দিয়েছেন। হত্যার পর শিশুটির গলা কাটা, দুই হাত কাঁধের কাছ থেকে বিচ্ছিন্ন করা এবং গোপনাঙ্গ কেটে ফেলার মতো নৃশংস কর্মকাণ্ডের বর্ণনাও আসামি নিজেই দিয়েছেন। এরপর জানালার গ্রিল কেটে পালিয়ে যান তিনি। এ ঘটনায় তার স্ত্রীও সহযোগিতা করেছেন।

সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সেটি আদালতের বিষয়। আজ রায় ঘোষণা করা হবে। তাই রায়ের আগে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না তিনি।

আইনজীবীদের মতে, বহুল আলোচিত এ মামলায় এক দিনেই ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণ বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য দৃষ্টান্ত। বিচারপ্রার্থী ও সংশ্লিষ্ট সব পক্ষকে আইনি সুযোগ দেওয়ার পাশাপাশি দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টিও এতে গুরুত্ব পেয়েছে।

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আসামিদের আপিলের শুনানি শেষে আজ হাইকোর্টের সিদ্ধান্ত আসছে। রামিসার স্বজনদের অপেক্ষা এখন সেই রায়ের, যার মধ্য দিয়ে নির্মম এ হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!