• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

Reporter Name / ২৪ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২০: ৫৮

‘২০০৩ সালে সাফ চ্যাম্পিয়ন হওয়া দলের একজন গর্বিত সদস্য ছিলাম আমি। আশা করেছিলাম, ২০২৬ সালে নতুন একটি দল সেই সাফল্যের পুনরাবৃত্তি করবে। কিন্তু দুর্ভাগ্যবশত এবারও আমাদের অপেক্ষা দীর্ঘ হলো। আশা করি, আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত শিরোপা জিতবে।’

রোববার পল্টনের আউটার স্টেডিয়ামে ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

পাকিস্তানের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পরও বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রচেষ্টার প্রশংসা করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে পুরো টুর্নামেন্টে দর্শকদের সমর্থন এবং ফুটবলের প্রতি মানুষের আগ্রহকে ইতিবাচক হিসেবে দেখেন তিনি।

এ সময় ডিআরইউকে সিড মানির আওতায় অন্তর্ভুক্ত করার বিষয়ে পুনরায় আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, এর মাধ্যমে ডিআরইউর ক্রীড়া দল দেশের ক্রীড়াঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

এদিকে, ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৬-এর নতুন চ্যাম্পিয়ন হয়েছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে তারা ৩ উইকেটে চ্যানেল ২৪ টেলিভিশনকে হারিয়ে শিরোপা জিতে নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে ৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে চ্যানেল ২৪। দলের হয়ে সজীব ১৬ ও রেদওয়ান শুয়েব ৯ রান করেন। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ছেরাজুল মুস্তাহেদিন সর্বোচ্চ দুটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৮ রান করে জয় নিশ্চিত করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন মাজহারুল ইসলাম। ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন একই দলের ছেরাজুল মুস্তাহেদিন।

এর আগে দিনের দুটি সেমিফাইনালে ইনডিপেনডেন্ট টেলিভিশন ৩৯ রানে জাগো নিউজ ২৪ ডটকমকে এবং চ্যানেল ২৪ টেলিভিশন ১৩ রানে বাংলাদেশ প্রতিদিনকে হারিয়ে ফাইনালে ওঠে।

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার সানোয়ার হোসেন, ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের ডেপুটি ম্যানেজার মো. মারুফ বিল্লাহ এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র অ্যাডিশনাল নির্বাহী পরিচালক রবিউল ইসলাম মিলটন।

খেলা ও অনুষ্ঠান পরিচালনা করেন ডিআরইউর ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউর অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন, কল্যাণ সম্পাদক রফিক মৃধা এবং কার্যনির্বাহী সদস্য আলী আজম, মোহাম্মদ নঈমুদ্দীন ও সুমন চৌধুরী।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!