• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আপনি ছাড়া কাউকে বলে লাভ হয় না: প্রধানমন্ত্রীকে মনিরুল হক চৌধুরী এমপি রংপুর জেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হাসানের জোড়া আঘাতে স্বস্তি নিয়ে দিন শেষ বাংলাদেশের বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম চাটুকারদের পদায়ন নয়, রাষ্ট্র পরিচালনায় যোগ্যদের মূল্যায়ন করতে হবে: জাহিদুল ইসলাম ‘আপনার অভিযোগ, আপনার অধিকার’—নাগরিকদের জন্য অভিযোগ বক্স চালু মির্জা আব্বাসের শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিএনপির প্রধান সমস্যা তারা আ.লীগকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখে চীনে সম্পূর্ণ ফ্রিতে উচ্চশিক্ষা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ নিয়ে পর্দার আড়ালে কী হচ্ছে, জাতি জানতে চায়: ডা. শফিকুর রহমান

হাসপাতালে গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান, দোয়া চেয়েছেন পরিবার

Reporter Name / ২৬ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৮: ৪৪

বাংলা গানের জগতের উজ্জ্বল নক্ষত্র, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তি গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বার্ধক্যজনিত নানা জটিলতার পাশাপাশি সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে।

গত শনিবার (১৪ নভেম্বর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জিন্নাত আরা জামান।

স্বামীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন জিন্নাত আরা জামান গণমাধ্যমকে জানান, ‘ওনার (রফিকউজ্জামান) অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কিছু মনে রাখতে পারেন না, কথা জড়িয়ে যায়। গত পরশু থেকে শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। গতকাল রাতে প্রচণ্ড পেটব্যথা হচ্ছিল। পরে রাত সাড়ে ১০টা-১১টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাই।’

তিনি আরও জানান, দিনকয়েক আগে রফিকউজ্জামানের কিছু শারীরিক পরীক্ষা করানো হয়েছিল, যেগুলোর রিপোর্টও সন্তোষজনক নয়। আজ চিকিৎসকরা বসে তাঁর সামগ্রিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী করণীয় জানাবেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে এই গুণী শিল্পীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাওয়া হয়েছে।

১৯৭৩ সাল থেকে চলচ্চিত্রের জন্য গান লেখা শুরু করেন মোহাম্মদ রফিকউজ্জামান। দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে তাঁর কলম থেকে জন্ম নিয়েছে অসংখ্য কালজয়ী গান। এর মধ্যে রয়েছে— ‘সেই রেললাইনের ধারে মেঠো পদ্মার পারে’, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম’, ‘আমার মতো এতো সুখী’, ‘ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়’, ‘জীবন নামের রেলগাড়িটা’, ‘পদ্ম পাতার পানি নয়’, ‘কিছু কিছু মানুষের জীবনে’ এবং ‘মাঠের সবুজ থেকে সূর্যের লাল’ প্রভৃতি।

গানের পাশাপাশি তিনি চলচ্চিত্রের চিত্রনাট্যও লিখেছেন। শিল্প ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৮৪ ও ১৯৮৬ সালে শ্রেষ্ঠ গীতিকার এবং ২০০৮ সালে শ্রেষ্ঠ কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য তাঁকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ এ ভূষিত করা হয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!