• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (কুষ্টিয়া)

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৪: ১৫

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে কুষ্টিয়ার দৌলতপুর থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় নুসরাতের পিতা আব্দুল হালিম (টম) মাস্টারের বিরুদ্ধে বসতবাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।

শনিবার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান গ্রামের টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭) এ মামলা করেন। মামলায় একমাত্র নুসরাতের পিতাকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন বাদী ইদ্রিস আলী। জমি কেনার পর পরিবার নিয়ে ইদ্রিস আলী সেখানে বসবাস করতে শুরু করেন। পরে জোরপূর্বক ওই জমি দখল করে নেন আবদুল হালিম মাস্টার। এই জেরে গত ১৩ সেপ্টেম্বর সকালের দিকে দেশি অস্ত্র নিয়ে আব্দুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান।

হামলা চালিয়ে ইদ্রিস আলীর বাড়ির বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদী ঘটনার পর এলাকাবাসীর কাছে বিচার চাইলে উল্টো তার বিরুদ্ধে মামলা করেন আব্দুল হালিম। ওই মামলায় তাকে জেল খাটতেও হয়। জেল থেকে বেরিয়ে তিনি জানতে পারেন, তার জমি পুরোপুরি দখল করে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মামলার বিষয়ে আব্দুল হালিম টম মাস্টার বলেন, আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়। বর্তমান পরিস্থিতির বিরোধিতার কারনে আমার বিরুদ্ধে মামলটি করানো হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, মামলায় একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!