• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর মুজারাবানির তোপে চাপে আফগানিস্তান গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার এনসিএলে মোসাদ্দেকের সেঞ্চুরি খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ২৩: ৩২ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ২৩: ৩২

গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালুর বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে পথরোধ করে একটি কক্ষে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং জোরপূর্বক টাকা হাতে নিয়ে ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিকরা।

শনিবার বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে উত্তোলন করে রাখা বালুর স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করা হয়।

অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিযোগে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করা হয়। পরে তাদের একটি কক্ষে নিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করা হয়। এ সময় সাংবাদিকদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। পাশাপাশি জোরপূর্বক তাদের হাতে টাকা দিয়ে ভিডিও ধারণ করে বালুদস্যুদের একটি সংঘবদ্ধ চক্র।

অভিযোগ উঠেছে, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় ও পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল মব সৃষ্টি করে সাংবাদিকদের মারধর করে গুরুতর আহত করে।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। বর্তমানে তারা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পলাশবাড়ী থানার ওসি আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে, ঘটনার খবর জানার পর স্থানীয় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ ও ধিক্কার জানিয়েছেন। তাঁরা মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!