• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
  • [gtranslate]

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান

Reporter Name / ২১ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১২: ৫১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় যোগদানের পর থেকেই অবৈধ ড্রেজার, বালু উত্তোলন এবং বিভিন্ন অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

গত ২২ সেপ্টেম্বর এ উপজেলায় যোগদানের পর থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ড্রেজার পাইপ ও সরঞ্জাম ধ্বংস করার পাশাপাশি বেশ কয়েকজন অপরাধীকে অর্থ ও কারাদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এমন সাহসী ও সময়োপযোগী পদক্ষেপে অবৈধ ড্রেজার মালিক ও অপরাধীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ একে সাধুবাদ জানিয়েছেন।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এ অভিযানে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার বোর্ড অফিস ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও জমির শ্রেণি পরিবর্তনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই দিনে পৃথক অভিযানে ৯ নম্বর ওয়ার্ডে দুটি ড্রেজার ও ৭০-৮০টি পাইপ জব্দ করে ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য আড়াই থেকে তিন লাখ টাকা।

বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামে অবৈধভাবে বালু সরবরাহ ও অনুমতি ছাড়া জমির উপরিভাগ ভরাটের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং প্রায় ৮০টি পাইপলাইন নষ্ট করা হয়।

নাটঘর ইউনিয়নের রসুলপুর গ্রামে অবৈধভাবে মাটি কাটার সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল বিনষ্ট করা হয় (যার আর্থিক মূল্য প্রায় ১ লাখ টাকা)। এ ছাড়া নান্দুয়া এলাকায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’-এর আওতায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

কাইতলা উত্তর ইউনিয়নের কোনাউর গ্রামে অবৈধ ড্রেজার চালিয়ে মাটি কাটার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় একটি মেশিন জব্দ এবং অপর তিনটি ড্রেজার মেশিন সম্পূর্ণভাবে বিনষ্ট করা হয়, যার আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা।

অন্যদিকে ড্রেজার ও মাটি কাটা ছাড়াও মাদক এবং ভোক্তা অধিকার রক্ষায়ও কঠোর ভূমিকা রেখেছেন এই কর্মকর্তা। বাঙ্গরা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে চারজনকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। নবীনগর পৌরসভার খাজানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবনকারীকে ১০০ টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি বিভিন্ন সময় উপজেলার বিভিন্ন হাটবাজারে ভোক্তা অধিকার রক্ষায় অভিযান পরিচালনা করেন। এ সময় নবীনগর থানার পুলিশ, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা মুঠোফোনে জানান, অবৈধ ড্রেজার, ভোক্তা অধিকার ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং থাকবে। যত শক্তিশালীই হোক না কেন, এ বিষয়ে কোনো আপস নেই। এই অভিযান অব্যাহত থাকবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!