• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর ভেজাল ও নকল সার নিয়ে অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল অপরাধী যত প্রভাবশালী হোক, আইনের আওতায় আনতে হবে ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২৩: ৪৫

চাঁদপুরের হাজীগঞ্জে ইয়াবা বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে স্বামী মো. মহসিনের বিরুদ্ধে। এ কারণে অভিমানে বিষপানে আত্মহত্যা করেছেন নাছিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ।

শুক্রবার সন্ধ্যায় হাজীগঞ্জ টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী একাধিক মাদক মামলার আসামি।

জানা গেছে, দাম্পত্য জীবনের শুরুতে স্বামী মহসিন অটোরিকশা চালক ছিলেন। এরপর তিনি মাদক সেবনের সাথে জড়িয়ে পড়েন এবং মাদক বিক্রি শুরু করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নিয়মিত ঝগড়া-বিবাদ লেগেই থাকত। সবশেষ শুক্রবার সকালে মাদক বিক্রিতে বাধা দেওয়া নিয়ে তাদের মধ্যে বিবাদ হলে স্ত্রীকে মারধর করেন মহসিন।

এঘটনায় অভিমানে সন্ধ্যায় বিষপান করেন নাছিমা আক্তার। এ সময় পরিবারের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পালিয়ে গেছে স্বামী মহসিন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!