• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ড্রয়ে শেষ পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াই নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬: ৩৫

জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেত্রী নুসরাত তাবাসসুম। শুক্রবার গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি তদন্ত প্রক্রিয়ার নিরপেক্ষতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম মন্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

নুসরাত তাবাসসুম অভিযোগ করেন, ঘটনাচক্রে এমন মনে হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী তদন্তের ফলাফল কী হবে তা আগেই বলে দিয়েছেন, এখন কেবল সেই ফলাফল অনুযায়ী রিপোর্ট সাজানো বাকি। তিনি বলেন, তদন্ত চলাকালীন—বরং তদন্ত ভালো করে শুরু হওয়ার আগেই—সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যেকোনো ফলাফল ঘোষণা করলে তা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করে। এ ধরনের আচরণ একেবারেই অনাকাঙ্ক্ষিত।

তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পরও তদন্তের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ওপর আস্থা রাখতে চান জাতীয় নাগরিক পার্টির এই নেত্রী। নুসরাত তাবাসসুম আশা প্রকাশ করে বলেন, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা কিছুটা হলেও নিরপেক্ষতা বজায় রাখবেন এবং একটি শুদ্ধ ও সঠিক প্রতিবেদন দেবেন।

মামলার তদন্ত কমিটির কাছে জবানবন্দি দেওয়ার বিষয়ে নিজের বিস্ময় প্রকাশ করে তিনি জানান, যেহেতু তিনি নিজেই মামলার বাদী এবং তার দেওয়া এজাহার বা প্রাথমিক বিবৃতিই মামলার মূল ভিত্তি, তাই সেটি থাকা সত্ত্বেও কেন আবার নতুন করে তার জবানবন্দি নেওয়া হলো তা নিয়ে তিনি কিছুটা বিভ্রান্ত।

তদন্ত কমিটির কর্মকর্তাদের আচরণ প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, সেখানে তাকে কোনো জেরা বা প্রশ্নের মুখোমুখি হতে হয়নি, কেবল জবানবন্দি দিয়েছেন। তবে কারও নাম উল্লেখ না করে তিনি মন্তব্য করেন, তদন্ত কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ বেশ নিরপেক্ষ ভূমিকা পালন করলেও, কারও কারও মধ্যে বিশেষ মহলের প্রতি অধিক বিশ্বস্ততা দেখানোর প্রচেষ্টা রয়েছে বলে তার মনে হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!