• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে জবির শীতকালীন ছুটি বাতিল, ছুটি সমন্বয় হবে রমজানে মেট্রোরেল নির্মাণকাজে টাটা প্রজেক্টসকে যুক্ত করার সিদ্ধান্ত উদ্বেগজনক: ডাঃ ইরান কর্মবাজারের চাহিদা অনুযায়ী পাঠ্যক্রম প্রণয়নের তাগিদ ইউজিসি চেয়ারম্যানের মোহাম্মদপুরে ছুরি-চাপাতির ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোন ও নগদ টাকা ছিনতাই মহেন্দ্রনগর মডেল খালকে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী করা হবে: আসাদুল হাবিব দুলু খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা বুয়েটের ১৫০ বছর পূর্তি ও ১৪তম মহাপুনর্মিলনী ৬ জানুয়ারি শুরু হাঙ্গেরিতে ড্যাফোডিল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে শুরু হলো এইউএপি সম্মেলন ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্ব পালনের আহ্বান

আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার সুযোগ চায় মাস্তুল ফাউন্ডেশন

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০০: ০৬

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের যে কোনো মানবিক সংকটে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকারের কাছে একটি নীতিমালা প্রণয়নের প্রস্তাব রেখেছে মাস্তুল ফাউন্ডেশন। ১৪ বছর পূর্তি ও ১৫তম বছরে পদার্পণ উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে নীতিনির্ধারকদের সামনে এই আহ্বান জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান।

অনুষ্ঠানে বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিন শিক্ষার্থীদের হাতে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এছাড়া তুরস্ক, গাজা, সুদান ও নেপালে সংস্থাটির আন্তর্জাতিক মানবিক কার্যক্রমের অভিজ্ঞতা তুলে ধরে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি প্রতিষ্ঠানের কাজের সুযোগ আরও প্রসারিত করার ওপর জোর দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দেশের যে কোনো দুর্যোগ ও বন্যা সংকটে মাস্তুল ফাউন্ডেশন সর্বদা এগিয়ে এসেছে।

বিশেষ অতিথি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন সংস্থাটির কাজের প্রশংসা করেন এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব একে দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার প্রকাশ বলে উল্লেখ করেন। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মাস্তুল মেহমানখানাসহ সংস্থাটির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্তুল ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মেজর জেনারেল (অব.) কাজী ইফতেখার-উল-আলম এবং চিফ পাবলিক রিলেশনস অফিসার ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মতিউর রহমান।

উল্লেখ্য, ২০১২ সাল থেকে পথশিশুদের শিক্ষা দিয়ে যাত্রা শুরু করা মাস্তুল ফাউন্ডেশন বর্তমানে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন, জরুরি ত্রাণ বিতরণ, যাকাত স্বাবলম্বী প্রকল্প এবং হাজারীবাগে এতিম ও বৃদ্ধদের জন্য ইসলামিক শেল্টারহোমসহ নানা বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।

মাস্তুল ফাউন্ডেশনের কার্যক্রম, দাতব্য উদ্যোগ, আর্থিক স্বচ্ছতা ও অডিট রিপোর্টসহ বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইট https://www.mastul.net/ -এ পাওয়া যাবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!