• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নওগাঁয় হারানো নবজাতক বগুড়া থেকে উদ্ধার অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে: গোলাম পরওয়ার জাতীয় ঐক্য ও গণতন্ত্র সুসংহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব: প্রধানমন্ত্রী ভবিষ্যতে যুদ্ধবিজয়ে রণক্ষেত্রের বাইরেও যা লাগবে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন নুসরাত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু চাটখিলে শ্রমিক দল নেতা হত্যা, সাবেক স্ত্রীসহ গ্রেপ্তার ৩ গাজায় শীত-বন্যার দুর্ভোগ ইসরাইলের পরিকল্পিত, তাঁবু-ত্রাণ পৌঁছাতে বাধা

গাজা গণহত্যায় সহায়তা, আইসিসিতে ট্রাম্প-রুবিওর বিচার চাইলেন মার্কিনিরা

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ১৭: ০৪

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আবেদন করেছে মার্কিন করদাতা এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীদের একটি দল ।

বুধবার নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে এ আবেদন জমা দেন। ‘ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট জেনোসাইড’ (টিএএজি) নামের একটি সংগঠনের উদ্যোগে এ আবেদন করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদনের সঙ্গে গাজায় কাজ করা চিকিৎসকদের শপথপূর্বক দেওয়া সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, তথ্য ফাঁসকারীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক, আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তার বিস্তারিত নথিপত্র জমা দেওয়া হয়েছে।

আবেদনকারীদের মধ্যে রয়েছেন গাজায় দুই দফায় চিকিৎসাসেবা দেওয়া ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া এবং বিলুপ্ত হয়ে যাওয়া গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাবেক ঠিকাদার ডেভিড ম্যাকইনটোশ।

টিএএজি বলেছে, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাই করতে তাদের প্রায় এক বছর সময় লেগেছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইসরাইলের পক্ষে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে কথিত গণহত্যা চালানো সম্ভব হতো না।

সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শেঠ ডনেলি সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধানের ১৫ অনুচ্ছেদের আওতায় এ আবেদন জমা দেওয়া হয়েছে। এতে ট্রাম্প ও রুবিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য প্রয়োজনীয় আইনি মানদণ্ড পূরণ করে—এমন বিস্তৃত তথ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে বলে দাবি করেন তিনি।

ডনেলি আইসিসির কৌঁসুলির দপ্তরকে দ্রুত এসব তথ্যপ্রমাণের ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আদালতের মাধ্যমে দেশটির কর্মকর্তাদের গণহত্যায় অংশগ্রহণ বন্ধের চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে।

এদিকে গত তিন বছরে গাজায় ইসরাইলি হামলায় ৭৪ হাজার ৫০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বিমান হামলা ও স্নাইপারের গুলিতে প্রাণহানির ঘটনাও অব্যাহত রয়েছে। চিকিৎসাবিষয়ক সাময়িকী ল্যানসেটের এক গবেষণায় বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে থাকা লাশ উদ্ধার করা হলে প্রকৃত মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরো বেশি হতে পারে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!