• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক রাফিয়া আরশাদ আদর্শে আপসহীন ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, অপরাধীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা উড্ডয়নের আগ মুহূর্তে হাইজ্যাক অ্যালার্ট, বিমানে আতঙ্ক

নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি কার্ড) পিতা-মাতার নাম সংশোধন করতে না পারায় উভয় কিডনি বিকল হয়ে যাওয়া নাটোরের সাংবাদিক ইসাহাক আলীর চিকিৎসা বন্ধ হয়ে গেছে। তার পরিবার ও সহকর্মীরা বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরেও এখনো এই সমস্যার সমাধান না হওয়া তিনি করতে পারছেন না পাসপোর্ট ভিসা। নিজের নামে থাকা জমিও বিক্রি করতে পারছেন না। ফলে কিডনিসহ নানা প্রকার জটিল রোগে আক্রান্ত হয়ে বিছানায় কাতরালেও চিকিৎসকের পরামর্শ মোতাবেক দেশের বাহিরে চিকিৎসা নিতে যাওয়া হচ্ছে না। জানা যায়, নাটোর প্রেসক্লাবের জুনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বরত বৈশাখী টেলিভিশন ও মানবজমিনের নাটোর জেলা প্রতিনিধি ইসাহাক আলী উভয় কিডনি বিকল হওয়া ও স্ট্রোকজনিত জটিলতায় আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে এবং ফেসবুক লাইভে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মানবিক বিবেচনায় সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন ইসাহাক আলী। সারাজীবন অন্যের দুঃখ কষ্ট নিয়ে লেখা লেখি করা ইসাহাক আলী বলেন, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন তিনি। গত তিন বছর ধরে রয়েছে স্ট্রোকজনিত জটিলতা। বর্তমানে তাঁর ক্রিয়েটিনিনের মাত্রা ১০ এর কাছাকাছি যা অত্যন্ত সংকটাপন্ন। অনেকবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়ার পাশাপাশি বার বার আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জটিলতা তাঁর উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। জানা যায়, ইসাহাক আলী জন্মের পর থেকে নিঃসন্তান বড় চাচা আলতাফ হোসেন ও চাচি সালেহা বেগমের কাছে বড় হয়েছেন তিনি। তাঁদেরই নিজের বাবা-মা হিসেবে জেনে এসেছেন। পরে জানতে পারেন, তাঁর জন্মদাতা বাবা মেজ চাচা সুলতান মাহমুদ এবং মা কমলা বেগম। তাঁর জন্মনিবন্ধন, শিক্ষাগত সনদ ও এনআইডিতে রয়েছে পালিত বাবা-মায়ের নাম। অন্যদিকে জমিজমার দলিলে রয়েছে জন্মদাতা বাবার নাম। এই ভিন্নতার কারণে সম্পত্তিসংক্রান্ত কাজসহ বিভিন্ন দাপ্তরিক কার্যক্রমে সমস্যায় পড়ছেন তিনি। সমাধানের জন্য জন্মনিবন্ধন সংশোধন ও প্রয়োজনীয় এফিডেভিট করেছেন তিনি। ইতোমধ্যে নলডাঙ্গা উপজেলা ও নাটোর জেলা নির্বাচন কর্মকর্তারা সরেজমিনে তদন্ত করে তাঁর পারিবারিক পরিচয় সম্পর্কে তথ্য সংগ্রহ করে সঠিক প্রতিবেদন জমা দিয়েছেন। এরপরও এনআইডি সংশোধনের জটিলতা কাটেনি। গত রোববার নির্বাচন কমিশন তাকে ১৫ দিনের মধ্যে এসএসসি ও এইচএসসি সনদের নাম সংশোধন করে জমা দিতে এক ক্ষুদে বার্তা পাঠিয়েছেন বলে জানান তিনি। তার পরিবার ও সাংবাদিকদের পক্ষ থেকে বার বার দায়িত্বপ্রাপ্ত রাজশাহী বিভাগীয় কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তিনি নিয়মের বেড়াজালে সনদ সংশোধন ছাড়া আইডি সংশোধনে রাজি হননি। অপরদিকে এনআইডি ছাড়া শিক্ষা সনদ প্রাপ্তিতে সৃষ্টি হয়েছে জটিলতা। এসব বিষয়ে কান্না জড়িত কন্ঠে ইসাহাক বলেন, সনদ সংশোধনে তাঁর আপত্তি নেই। কিন্তু শিক্ষা বোর্ডের নির্ধারিত প্রক্রিয়া শেষ করে এত অল্প সময়ে সংশোধিত সনদ হাতে পাওয়া সম্ভব নয়। এছাড়া তার শারীরিক জটিলতা দিন দিন তীব্র হচ্ছে। তিনি বলেন, তাঁর পালিত বাবা বর্তমানে শয্যাশায়ী। জন্মদাতা বাবাও পক্ষাঘাতগ্রস্ত। তিনি নিজেও অ্যাম্বুলেন্স ছাড়া চলাচল করতে পারেন না। এমন পরিস্থিতিতে তিনি বলেন, অসুস্থতা বিবেচনায় নিয়ে তদন্ত প্রতিবেদন ও দাখিল করা নথিপত্রের ভিত্তিতে দ্রুত এনআইডি সংশোধনের জটিলতা নিরসন করা হোক। সংশোধিত সনদ হাতে পাওয়ার আগ পর্যন্ত চিকিৎসার প্রয়োজনে পাসপোর্টসহ প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করার আইনসম্মত বিকল্প ব্যবস্থা বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি। এদিকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ডস) মঞ্জুর রহমান খান বলেন, শিক্ষা সনদে বাবা মায়ের নাম সংশোধন করা সময়সাপেক্ষ ব্যাপার। ১৫ দিনে তা সম্ভব নয়। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রাজশাহীর অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার জিয়াউর রহমান বলেন, শিক্ষা সনদ সংশোধন করে আবেদন করতে হবে। তবে ১৫ দিনের মধ্যে সনদ সংশোধন করা সম্ভব নয় বলে জানালে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।এমএইচ

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!