• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাশকতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দিতে হবে: এবি পার্টি বিশ্বের শান্তির জন্য ইসরাইলকে বড় হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ নাগরিক এবার বুয়েটের আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা কপ৩১-এ সরকারি প্রতিনিধিদলের সঙ্গে পাঁচ তরুণ জলবায়ুযোদ্ধার যাত্রা শুরু স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় এনসিপির কমিটি, চেয়ারম্যান নাহিদ আদাবরে পেট্রোল বোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার গঙ্গা পানিচুক্তি নিয়ে সংসদে আলোচনা চায় বিরোধী দল দ. আফ্রিকা সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক বেনকেনস্টাইন ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি

নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

শোবিজ তারকাদের ব্যক্তিগত জীবন ও বয়স নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। প্রেম-বিয়ে কিংবা সম্পর্কের গুঞ্জনের পাশাপাশি অনেক সময় অনলাইনে থাকা ভুল তথ্যও তারকাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। এবার ঠিক এমনই এক বিড়ম্বনার শিকার হয়ে খবরের শিরোনাম হয়েছেন ছোট পর্দার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী সাদিয়া আয়মান। গুগলে নিজের বয়সসংক্রান্ত ভুল তথ্য দেখে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন তিনি।জানা গেছে, জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলে সাদিয়া আয়মানের সার্চ প্রফাইলে তার বয়স দেওয়া রয়েছে ৩৩ বছর। অনলাইন প্ল্যাটফর্মে থাকা এই ভুল বয়স দেখে ক্ষোভ ও কৌতূহল প্রকাশ করে ভক্তদের কাছে তা সংশোধনের উপায় জানতে চেয়েছেন এই অভিনেত্রী।সম্প্রতি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগ মাধ্যমে গুগলে থাকা নিজের প্রোফাইল ও ভুল বয়সসংক্রান্ত তথ্যের একটি স্ক্রিনশট শেয়ার করেন সাদিয়া। সেই পোস্টের ক্যাপশনে তিনি রসিকতা করে লেখেন, ‘গুগলে আমার নামে এই প্রোফাইল যে করেছে তার সাথে হয়তো আমার একপাক্ষিক শত্রুতা আছে, নাহয় তার সাথে আমার জন্ম হওয়ারও ৬ বছর আগে দেখা হয়েছে। এখন আপনারা যারা জানেন, তারা আমাকে বলেন আমি কিভাবে আমার জন্মসাল নিয়ে এই ভুল তথ্যটি ঠিক করতে পারবো?’নিজের জন্মসাল ও বয়স নিয়ে বরাবরই কোনো লুকোছাপা রাখেননি জানিয়ে সাদিয়া বলেন, ‘আমি সর্বদা আমার জন্মসাল এবং বয়স নিয়ে অকপটে কথা বলেছি। এমনকি এবছর ১৭ই মার্চ আমি সত‍্যি সত‍্যি ২৭ বছরে পদার্পণ করেছি জানিয়ে আমার জন্মদিনের পোস্টটি ছিলো।’পোস্টে তিনি আরও স্পষ্ট করেন, ‘তবে এনআইডি, পাসপোর্ট এবং সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এখন ২৬। বয়স একটি সুন্দর ব্যাপার, আর আমি নিজের বয়সকে সানন্দে ও মর্যাদার সঙ্গে গ্রহণ করতে ভালোবাসি।’উল্লেখ্য, ছোটপর্দায় সাবলীল অভিনয় ও মিষ্টি হাসির মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সাদিয়া আয়মান। অনলাইনে তারকাদের তথ্য ভুল থাকার এই বিড়ম্বনা নতুন কিছু নয়, তবে সাদিয়ার এই পোস্টের পর এখন দেখার বিষয়, ভক্তদের সহায়তায় তিনি গুগলের এই ভুল তথ্য দ্রুত সংশোধন করতে পারেন কি না।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!