• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী দুই দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, শোকে স্তব্ধ পরিবার ‘ আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’—তাওফিক চেয়ে সংসদে মোনাজাত

সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

দেশের সরকারি অফিস-আদালতগুলোতে সরকারি দলের নেতাকর্মীদের অতিরিক্ত দৌরাত্ম্য চলছে এবং সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে চরমভাবে দলীয়করণ করা হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য মোহাম্মদ ফজলুর রহমান সাঈদ।সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে জয়পুরহাট-১ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এ অভিযোগ তুলে ধরেন। ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে বক্তব্যে তিনি দাবি করেন, বিভিন্ন সরকারি দপ্তর ও অফিস-আদালতে সরকারি দলের নেতাকর্মীদের প্রভাব এতটাই বেড়ে গেছে যে, দলীয় নেতাকর্মীরা সরাসরি গিয়ে নির্দেশনা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা অনেক ক্ষেত্রে ফাইল ছাড়ছেন না কিংবা কলম পর্যন্ত ধরছেন না। এর ফলে সাধারণ নাগরিক ও বিরোধী দলের প্রতিনিধিরা প্রশাসনিক পর্যায়ে চরম বৈষম্যের শিকার হচ্ছেন। একটি বিশেষ দেশে চিকিৎসায় বাধ্য করতে স্বাস্থ্য খাত ধ্বংস করেছিল স্বৈরাচার: প্রধানমন্ত্রী প্রশাসনিক দলীয়করণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমেও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ করেন ফজলুর রহমান। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সার্কুলার অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার ক্ষতিগ্রস্ত বা ঝুঁকিপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও মেরামতের জন্য ডিও লেটার পাঠিয়েছিলেন। কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যদের দেওয়া সেই সুপারিশগুলো দীর্ঘ দিনেও আমলে নেওয়া হয়নি।তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু কিছু এলাকায় সরকারি দলের নেতাকর্মীরা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বলছে—বিরোধী দলের এমপির ডিও লেটারে কোনো কাজ হবে না, তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। এভাবে স্থানীয় পর্যায়ে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজি চালানো হচ্ছে।প্রধানমন্ত্রী প্রায়ই উন্নয়নের কাজে বিরোধী দল অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে বলে যে অভিযোগ করেন, তার জবাবে তিনি বলেন, মাঠ পর্যায়ে নিরপেক্ষ জরিপ চালালে দেখা যাবে প্রকৃতপক্ষে কারা সরকারি প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রভাব খাটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তুলছে। অবিলম্বে প্রশাসনিক কাজে দলীয় হস্তক্ষেপ বন্ধ এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রস্তাবিত জনগুরুত্বপূর্ণ ফাইল ও ডিও লেটারগুলো দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান তিনি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!