• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতা আটক সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল, সেক্রেটারি শাহজাহান বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হামলার দাবি হুথিদের বিয়ের জোরালো ইঙ্গিত দিলেন নীহা, মসজিদুল হারামে ছবি প্রকাশ দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা নির্বাচনে জয়ের পর এবার প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে সার্বিয়ার শিক্ষার্থী জোট প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের উচ্চপদস্থ ৩৪ কর্মকর্তা ‘পরাজিত ব্যক্তি’ বলতেই মেজাজ হারালেন ট্রাম্প, মাঝপথে ব্রিফিং ত্যাগ বক্তব্যের সুযোগ না পেয়ে ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের অনুষ্ঠান বর্জন

সিলিন্ডার গ্যাস ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জামায়াতে ইসলামী। রোববার (৮ নভেম্বর) বেলা তিনটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে হাতে হাড়ি-পাতিল নিয়ে জামায়াতের অনেক নারী কর্মীও অংশ নেন।মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করার নামে বর্তমান সরকার বারবার জ্বালানি তেল ও এলপিজির দাম বাড়িয়েছে। এর অংশ হিসেবে সম্প্রতি ঠুনকো অজুহাতে এলপিজির দাম বাড়িয়ে ২০৬০ টাকা করা হয়েছে। অথচ সেই সিলিন্ডার বাজারে তিন হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে না।তিনি বলেন, সরকার একদিকে বিভিন্ন পণ্যের দাম বাড়াচ্ছে, অন্যদিকে সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লোপাট করে জনগণের পকেট কাটছে। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সরকারের সঙ্গে যোগসাজস করে সাধারণ মানুষকে চড়া দামে পণ্য কিনতে বাধ্য করছে।গ্যাস সিলিন্ডারের পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি করে কৃষকদের বেশি দামে সার কিনতে বাধ্য করা হচ্ছে উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ১৫০ টাকার সার দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। সার ডিলার নিয়োগেও দলীয়করণ করা হয়েছে। অবিলম্বে এসব সিন্ডিকেট ভেঙে চুরমার করার দাবি জানিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, অন্যথায় সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।নূরুল ইসলাম বুলবুল আরও বলেন, দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে কার্যকর কোনো সরকার নেই। পোশাকশিল্প কারখানায় অস্থিরতা চলছে এবং ফ্যাসিবাদীরা এতে উসকানি দিচ্ছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থাও অত্যন্ত নাজুক। এসব সংকট থেকে উত্তরণে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত সংবিধান সংস্কারের দাবি জানান তিনি। তা না হলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ও সংসদ সদস্য ডা. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেন, শেরপুরের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!