• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৯ জন। হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হতাহতের এ তথ্য জানান।তিনি বলেন, সানার পূর্বে বানি হাশিশ জেলার আল-শারিয়াহ গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। এ ছাড়া হামলায় অন্তত ৩৯ জন আহত হয়েছেন।আল-আসবাহির দাবি, গত শনিবার গ্রামটিতে দফায় দফায় বিমান হামলা চালানো হয়। এসব হামলায় আবাসিক বাড়িঘর, সড়ক, চিকিৎসাকর্মী এবং বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়।এর আগে হুথিদের তথ্য মন্ত্রণালয় জানিয়েছিল, আল-শারিয়াহ গ্রামে ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লাশ উদ্ধারের সময় উদ্ধারকর্মীদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছিল তারা।তবে হতাহতের সংখ্যা ও হামলার লক্ষ্যবস্তু নিয়ে হুথিদের এসব দাবির বিষয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।এএম

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!