• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাসে পাশে একজন বসতেই অচেতন হন রিদয়ন, নয় দিন পর ফেলে যাওয়া হয় মির্জাপুরে এবার বলিউড অভিনেত্রী দিয়া মির্জার ভিডিও বার্তা ফেরানোর নির্দেশ হাইকোর্টের ‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে’— এই বর্গি কারা মৌসুমী বললেন, ‘আমি দেশের একমাত্র নায়িকা, যাঁর বয়স সবাই জানে’ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’, দাবি করেন ৫০ লাখ টাকা ‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’ এআই কি ঝড়ের গতিপথ বলতে পারে? ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে লরির ধাক্কায় মিনিবাস উল্টে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট নারায়ণগঞ্জে গ্যারেজে রাখা বাসে আগুন, নাশকতা কিনা খতিয়ে দেখছে পুলিশ

পোশাকশ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ পাঁচ দফা দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মেট্রো গার্মেন্টস, লিবার্টিসহ বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তাঁদের অবরোধের কারণে লিংক রোডে যান চলাচল বন্ধ আছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতেও দেখা যায়। সড়কের দুই পাশে যানবাহন আটকে আছে। গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায়। কেউ কেউ বিকল্প পথে যাওয়ার চেষ্টা করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিবু মার্কেট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

.

শ্রমিকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা, সব পোশাক কারখানায় রেশনিং ব্যবস্থা চালু এবং ট্রেড ইউনিয়নের অধিকার বাস্তবায়ন। এ ছাড়া শ্রমিক আমজাদ হোসেন কামালসহ সব শ্রমিক হত্যার বিচারে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং বিনা কারণে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে সর্বস্তরে শ্রম আইন পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবি তোলেন তাঁরা।

.আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, আগুন, দুজন আটক.

বিক্ষোভে অংশ নেওয়া লিবার্টি গার্মেন্টসের শ্রমিক সোহেল মিয়া প্রথম আলোকে বলেন, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকদের সব দাবি মেনে নিতে হবে।

.

আরেক শ্রমিক আনোয়ারা বেগম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা কারখানা থেকে রাস্তায় নেমে আসেন। দুপুরে তাঁরা সড়ক অবরোধ করেন।

আদমজীতে অবস্থিত শিল্প পুলিশ-৪–এর পরিদর্শক (গোয়েন্দা) আনোয়ারুল হক প্রথম আলোকে বলেন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছেন। সেখানে পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

বেলা পৌনে দুইটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিবু মার্কেট এলাকায় শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ চলছিল।

.পোশাকশ্রমিকদের বিক্ষোভে কিছু শিল্পমালিক জড়িত, সাবেক সংসদ সদস্য–প্রতিমন্ত্রীও আছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!