• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে তোলা হবে: হাসনাত আবদুল্লাহ সিরাজগঞ্জে হ/ত্যা মামলায় চারজনের যাবজ্জীবন ছয় মিউচুয়াল ফান্ড থেকে অপসারণের সিদ্ধান্ত বহাল নেদারল্যান্ডসের সহায়তায় তরুণীদের স্টেম খাতে চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ গাজা নিয়ে নেতানিয়াহুর অবস্থানে ইসরাইল আন্তর্জাতিকভাবে একঘরে হতে পারে: কুশনার ২৬ বছরে ধ/র্ষ/ণের শিকার ২১ হাজার নারী, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতে সাত দফা টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক ‘সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার’ সম্মাননা পেলেন স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নূর মোহাম্মদের যোগদান সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালালেন প্রধানমন্ত্রী

অবৈধ সম্পদ: সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে দুদকের মামলা

সকালের রিপোর্ট ডেস্ক / ২৬৭ Time View
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৩১১ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সাংবাদিকদের সাথে আলাপকালে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সসাংবাদিকদের এ তথ্য জানান।

মামলার এজাহারে বলা হয়, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসেবে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ৫ কোটি ৯০ লাখ ১৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ২৮টি ব্যাংক হিসাবে মোট ৩১০ কোটি ৭৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগও রয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ জুলাই ঢাকা-১৮ আসনের তৎকালীন সংসদ সদস্য সাহারা খাতুন মারা যান। এরপর সেই আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে জয় পান হাবিব হাসান।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!