• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চায়ের দোকানে ইয়াবা ব্যবসা , বাবা-মেয়ে গ্রেফতার অপরাধ দমনে অসামান্য অবদান: পিপিএম পদক পেলেন উত্তরা বিভাগের ডিসি মির্জা তারেক মোহাম্মদপরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল উত্তরায় বর্ণাঢ্য হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত উত্তরায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২

ময়মনসিংহে ডিবির অভিযানে ৩ চোরাই মোটর সাইকেলসহ গ্রেফতার দুই

Reporter Name / ৩৫৪ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে চোরাই মোটর সাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার রশিদপুরের শাহবাজপুর মোড় ময়মনসিংহ টু নেত্রকোণা গামী হাইওয়ে রোড থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ডিবির ওসি ফারুক হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মোটর সাইকেল চুরি রোধসহ চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোরচক্রকে গ্রেফতারে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ বুধবার রাতে অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল এলাকার রশিদপুরের শাহবাজপুর মোড় ময়মনসিংহ-নেত্রকোণা গামী হাইওয়ে রোডের পাশ থেকে চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

তারা হলো, নেত্রকোণার মোঃ রমজান আলী ব্রাহ্মনবারিয়ার জয় ঘোষ। তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।এসআই আবদুল জলিল বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ শহর সহ আশপাশ থানা এলাকায় মোটর সাইকেল চুরি করে আসছে। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!