
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫২ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তুরাগ থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ ছিদ্দিকুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। ৫২ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে এই আনন্দ ছড়িয়ে পড়ুক। আমি সকল শ্রমজীবী মানুষ ও ওয়ার্ডবাসীকে জানাই ঈদের অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা।”
তিনি আরও বলেন, ঈদের এই সম্প্রীতির শিক্ষা যেন আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন আমরা আমাদের আশেপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই, যেন সবাই মিলে ঈদের আনন্দ সমানভাবে ভাগ করে নিতে পারি।
শুভেচ্ছা বার্তার শেষে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং দেশ ও জাতির সমৃদ্ধির জন্য দোয়া করেন।