• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফ্রান্সে শত শত সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী করল প্যারিস ইরানে নতুন করে যুদ্ধ শুরু হলে পুরো মধ্যপ্রাচ্যে ভয়াবহ প্রভাব পড়বেÑট্রাম্পকে এরদোয়ানের হুঁশিয়ারি জুবাইদা-সোফির বৈঠকে গুরুত্ব পেল নারীর ক্ষমতায়ন ও রোহিঙ্গা প্রত্যাবাসন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেট শুরু, প্রথম দিনেই জয় ১০ দলের নিজের বয়স নিয়ে যা জানালেন সাদিয়া আয়মান বিএনপি নেত্রীর রাস্তা দখল, খুলে দিলেন এমপি সরকারি অফিস-আদালত দলীয়করণ করা হচ্ছে: ফজলুর রহমান ঋণ নিয়ে রাশিয়ায় যাওয়া তরুণদের পাঠানো হয় ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনে সমুদ্র নিরাপত্তা ও নীল অর্থনীতিতে যৌথ উদ্যোগ নেবে নৌবাহিনী প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতিশীলতা এসেছে: সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

৩৫ টাকা কেজিতে আমন ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে মোট ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।রোববার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।খাদ্যমন্ত্রী বলেন, এবার আমন ধান ৩৫ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে।তিনি আরও জানান, সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়ে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অন্যদিকে, আমন চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।মন্ত্রী বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা সুসংহত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এর পাশাপাশি সরকারি খাদ্যশস্যের মজুত শক্তিশালী করাও এ সংগ্রহ অভিযানের অন্যতম উদ্দেশ্য।এ ছাড়া দেশের খাদ্য পরিস্থিতি স্থিতিশীল রাখা, বাজারে খাদ্যশস্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম কার্যকরভাবে পরিচালনার বিষয়েও সভায় আলোচনা হয় বলে জানান খাদ্যমন্ত্রী।সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!