• বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছাত্রদের সম্মানে তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগ দক্ষিন যুব জামায়াতের ইফতার মাহফিল তুরাগের ১৫ নং সেক্টরে রাজউকের জমি দখল করে অবৈধ ট্রাক স্ট্যান্ড তুরাগ দক্ষিন যুব বিভাগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত রেডিক্যাল হাসপাতালের ‘ভয়ঙ্কর’ বিল! তুলা-স্যাভলনের ছোঁয়ায় ৫০০ টাকা! উত্তরা ফাউন্ডেশন স্কুল: দরিদ্র শিশুদের স্বপ্নের পাঠশালা তুরাগ দক্ষিনের যুব বিভাগের “প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫” অনুষ্ঠিত আমাদের উত্তরা ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন: সভাপতি আলী হোসেন, সম্পাদক এলেন বিশ্বাস নতুন টেন্ডার প্রক্রিয়া জনসাধারণের জন্য হুমকির মুখে – দাবী ঠিকাদারদের জামায়াত-শিবিরের কারণে গণঅধিকার-এনসিপি ক্ষতিগ্রস্ত: রাশেদ খান

যুবদল নেতার স্ত্রী লিন্ডা গ্রেপ্তার, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

Reporter Name / ২৭৫ Time View
Update : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: নাশকতা মামলায় খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার লিন্ডা খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক ও খুলনা অনলাইন সেলারস গ্রুপের সভাপতি।

নগরীতে ফ্যাশন জোন লিন্ডা নামে তার দুটি শোরুম রয়েছে। বিভিন্ন উৎসবে নগরীতে মেলা আয়োজন, একাধিক ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনা এবং ফেসবুকে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের লাইভ করায় তিনি ব্যাপক পরিচিত।

খুলনা সদর থানার ওসি কামাল হোসেন জানান, লিন্ডার বিরুদ্ধে গত অক্টোবর মাসে নাশকতার একটি মামলা রয়েছে। সেই মামলায় মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে নগরীর রয়্যাল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা রাতে এক বিবৃতিতে লিন্ডার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। বিবৃতিদাতারা হলেন- বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হোসেন বাবু, সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

বিবৃতিতে নেতারা জানান, কথিত নাশকতা মামলায় বিকেলে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী লিন্ডাকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছে। বিপ্লবের স্ত্রী লিন্ডা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয় বলে বিবৃতিতে দাবি করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!