• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ঢাবিতে সরস্বতীর মূর্তি নির্মাণ হিন্দুত্ববাদী নীলনকশার অংশ: হেফাজতে ইসলাম নাটোরের সাংবাদিক ইসাহাক বাঁচতে চান প্রাথমিক শিক্ষায় নতুন উদ্যোগ সরকারের, আসছে যে পরিবর্তন যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক রাফিয়া আরশাদ আদর্শে আপসহীন ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ-সহিংসতা, অপরাধীদের ব্যাপারে নিষ্ক্রিয় পুলিশ গাজায় ভারী বৃষ্টিতে বিপর্যস্ত ২ লক্ষাধিক মানুষ ১৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড এনসিপির উপদেষ্টা পরিষদ গঠিত হচ্ছে, আলোচনায় যারা উড্ডয়নের আগ মুহূর্তে হাইজ্যাক অ্যালার্ট, বিমানে আতঙ্ক

বিয়ে ও মাতৃত্বকে অবহেলা করতে শেখায়ে পুরো প্রজন্মকেই হতাশ করেছে নারীবাদ: পেট্রোনেলা ওয়াট

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ক্যারিয়ার ও আর্থিক স্বাধীনতাকে প্রাধান্য দিতে গিয়ে বিয়ে ও মাতৃত্বের মতো বিষয়গুলোকে অবহেলা করতে শিখেছেন—এমন দাবি ব্রিটিশ কলামিস্ট পেট্রোনেলা ওয়াটের। নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেছেন, নারীবাদের প্রচলিত কিছু ধারণা তার প্রজন্মের নারীদের ভুল পথে পরিচালিত করেছে। তবে তার এই বক্তব্য নিয়ে তৈরি হয়েছে পাল্টাপাল্টি বিতর্ক।নারীর অধিকার, স্বাধীনতা ও কর্মক্ষেত্রে সমান সুযোগের দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার নারীবাদী আন্দোলন। তবে এই আন্দোলনের কিছু ধারণা নারীদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের ক্ষেত্রে প্রত্যাশিত ফল বয়ে আনতে পারেনি বলে মনে করেন ব্রিটিশ লেখিকা ও কলামিস্ট পেট্রোনেলা ওয়াট।পঞ্চাশের কোঠায় থাকা এই লেখিকা নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, নারীবাদ তার প্রজন্মকে হতাশ করেছে। তার ভাষায়, ‘নারীবাদ আমাকে হতাশ করেছে, হতাশ করেছে আমার পুরো প্রজন্মকে।’ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত নিবন্ধটির শিরোনাম ছিল ‘ফেমিনিজম হ্যাজ লেফট মিডল-এজড উইমেন লাইক মি সিঙ্গেল, চাইল্ডলেস অ্যান্ড ডিপ্রেসড’। ওই লেখায় নিজের জীবনের পাশাপাশি সমবয়সী কয়েকজন নারী বন্ধুর অভিজ্ঞতাও তুলে ধরেন ওয়াট। তিনি জানান, প্রতি সোমবার লন্ডনের একটি রেস্তোরাঁয় তার কয়েকজন নারী বন্ধুর সঙ্গে দেখা হয়। তাদের সবাই পঞ্চাশের মাঝামাঝি বয়সী, উচ্চশিক্ষিত এবং পেশাগতভাবে প্রতিষ্ঠিত কর্মজীবী নারী। কিন্তু তাদের ব্যক্তিগত জীবনে একটি অভিন্ন বাস্তবতা রয়েছে—তাদের কেউই বিবাহিত নন, কারও সন্তান নেই।ওয়াটের মতে, পেশাগত সাফল্য ও শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও তাদের অনেকের মধ্যে একধরনের শূন্যতা কাজ করে। জীবনের এই পর্যায়ে এসে তারা উপলব্ধি করছেন, কর্মজীবনে সফল হওয়ার পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক ও পরিবার গড়ে তোলার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল।বিয়েকে লজ্জার বিষয় হিসেবে দেখার শিক্ষানিজের শৈশব ও বেড়ে ওঠার সময়কার অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট লিখেছেন, কৈশোর থেকেই তিনি নারীবাদী চিন্তাধারার সঙ্গে পরিচিত হন। তার এক খালা নারীর অধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। মাত্র ১৩ বছর বয়সে উপহার হিসেবে তিনি পেয়েছিলেন নারীবাদী চিন্তাবিদ গ্লোরিয়া স্টেইনেম ও সিমোন দ্য বোভোয়ারের বই।তার অভিযোগ, সে সময়ের নারীবাদী চিন্তাধারায় নারীদের পুরুষের মতো আচরণ করতে এবং বিয়ে ও প্রচলিত পারিবারিক জীবনকে কম গুরুত্বপূর্ণ ভাবতে উৎসাহিত করা হতো।লেখিকার দাবি, তার স্কুলজীবনেও এর প্রভাব ছিল। বিয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করাকে অনেক সময় নেতিবাচকভাবে দেখা হতো। তার এক বান্ধবীর অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট জানান, বিয়ের পোশাকের একটি ম্যাগাজিন দেখার কারণে এক শিক্ষক তাকে বিদ্রূপ করেছিলেন। ওই শিক্ষকের ধারণা ছিল, শিক্ষিত নারীদের বিয়ে বা সংসারের পরিবর্তে বুদ্ধিবৃত্তিক কাজে মনোযোগী হওয়া উচিত।ওয়াটের ভাষ্য অনুযায়ী, তাদের প্রজন্মের অনেক নারীকে এমনভাবে গড়ে তোলা হয়েছিল, যেন সংসার ও মাতৃত্ব নারীর স্বাধীনতা এবং পেশাগত সাফল্যের পথে বাধা।পুরুষদের প্রতি নেতিবাচক মনোভাবের প্রভাবনিজের এক বান্ধবীর অভিজ্ঞতা তুলে ধরে ওয়াট লিখেছেন, নারীবাদী শিক্ষার প্রভাবে ওই নারী প্রচলিত নারীসত্তাকে পুরুষের তৈরি একটি নিয়ন্ত্রণমূলক ধারণা হিসেবে দেখতে শুরু করেছিলেন। এর ফলে পুরুষদের প্রতি তার মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি হয় এবং একপর্যায়ে তিনি সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও দূরত্ব বজায় রাখতে থাকেন।ওই বান্ধবীর ভাষ্য উদ্ধৃত করে ওয়াট লেখেন, নারীবাদ তাকে এমনভাবে ভাবতে শিখিয়েছিল যে পুরুষের সঙ্গে সম্পর্ক কিংবা প্রচলিত নারীত্বের প্রকাশ মানেই যেন নিজের স্বাধীনতা বিসর্জন দেওয়া। এখন জীবনের এই পর্যায়ে এসে তিনি নিজের সেই দৃষ্টিভঙ্গির জন্য আক্ষেপ করছেন।ওয়াটের মতে, মানুষের জীবনে ভালোবাসা, সঙ্গ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব অনেক বেশি। পেশাগত সাফল্য কিংবা আর্থিক স্বাধীনতা একাকিত্ব দূর করতে পারে না। বিশেষ করে জীবনের মধ্যবয়সে এসে অনেক নারী উপলব্ধি করেন, তাদের জীবনে আবেগীয় সম্পর্ক ও পরিবারের অভাব রয়েছে।তিনি আরো লিখেছেন, তার পরিচিত কয়েকজন নারী কর্মজীবনে প্রত্যাশিত সাফল্য পাননি। একক আয়ে জীবন চালানোও তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। ফলে আর্থিক স্বাধীনতার যে ধারণাকে একসময় জীবনের সবচেয়ে বড় অর্জন হিসেবে তুলে ধরা হয়েছিল, বাস্তবে তা সবার জন্য সমান স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে পারেনি।ক্যারিয়ার নাকি পরিবার—কেন দুটিই নয়?ওয়াটের লেখার মূল বক্তব্য হলো, নারীদের সামনে ক্যারিয়ার ও পরিবারকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করানো উচিত নয়। একজন নারী উচ্চশিক্ষিত হতে পারেন, পেশাগতভাবে প্রতিষ্ঠিত হতে পারেন, একই সঙ্গে বিয়ে ও সন্তান নিয়ে সুন্দর পারিবারিক জীবনও গড়ে তুলতে পারেন।তার মতে, নারীদের স্বাধীনতার অর্থ কখনোই পুরুষ বা পরিবারকে অপ্রয়োজনীয় মনে করা হতে পারে না। বরং ব্যক্তিগত পছন্দ অনুযায়ী জীবন গড়ার সুযোগ থাকাই প্রকৃত স্বাধীনতার অংশ।লেখায় তিনি জানান, সম্প্রতি তার বাসায় ২০ বছর বয়সী এক শিক্ষার্থী কিছুদিন ছিলেন। ওই তরুণীর সঙ্গে কথোপকথনে তিনি বুঝতে পারেন, নতুন প্রজন্মের কিছু নারী বিয়ে ও মাতৃত্বকে আর আগের মতো নেতিবাচকভাবে দেখছেন না। ওই শিক্ষার্থী নারীর অধিকারে বিশ্বাস করলেও আগের প্রজন্মের কঠোর বা পুরুষবিরোধী নারীবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নন।ওয়াটের মতে, নারীর অধিকার প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রয়োজনীয়তা ছিল। অতীতে নারীরা বাবার কিংবা স্বামীর ওপর নির্ভরশীল থাকতেন এবং নিজেদের পছন্দমতো জীবন গড়ার সুযোগও সীমিত ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় নারীরা অনেক বেশি সুযোগ ও স্বাধীনতা পেয়েছেন। তাই নারীবাদী চিন্তাধারার কিছু পুরোনো ধারণা নতুন করে পর্যালোচনা করা প্রয়োজন।পরিসংখ্যানেও দেখা যায় সন্তানহীনতার পরিবর্তনযুক্তরাজ্যের সরকারি পরিসংখ্যানেও বিভিন্ন প্রজন্মের নারীদের সন্তান নেওয়ার প্রবণতায় পরিবর্তন দেখা যায়। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) ২০১৬ সালে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ১৯৭০ সালে জন্ম নেওয়া নারীদের প্রায় ১৭ শতাংশ সন্তানহীন ছিলেন। তাদের আগের প্রজন্ম অর্থাৎ ১৯৪৩ সালে জন্ম নেওয়া নারীদের মধ্যে এ হার ছিল ১২ শতাংশ।ওএনএসের ২০১৯ সালের আরেকটি প্রতিবেদনে দেখা যায়, ১৯৮৯ সালে জন্ম নেওয়া নারীদের প্রায় ৪৯ শতাংশ ৩০ বছর বয়স পর্যন্ত সন্তান জন্ম দেননি। তাঁদের মায়েদের প্রজন্মের ক্ষেত্রে এ হার ছিল ৩৮ শতাংশ।তবে এসব পরিসংখ্যানের অর্থ এই নয় যে নারীবাদই সন্তানহীনতা বা বিয়ে না করার একমাত্র কারণ। শিক্ষা, কর্মজীবন, আর্থিক পরিস্থিতি, বিয়ে করার প্রবণতা, সন্তান পালনের ব্যয় এবং ব্যক্তিগত পছন্দসহ নানা বিষয় এর সঙ্গে জড়িত বলে ওএনএস উল্লেখ করেছে।ওয়াটের বক্তব্যের বিরোধিতাও রয়েছেপেট্রোনেলা ওয়াটের মন্তব্য প্রকাশের পর এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমেও পাল্টা আলোচনা শুরু হয়। ডেইলি মেইলেই প্রকাশিত এক নিবন্ধে লেখিকা ম্যান্ডি অ্যাপলইয়ার্ড তার বক্তব্যের সমালোচনা করেন।তিনি নিজেও অবিবাহিত ও সন্তানহীন জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিজের জীবনের হতাশার দায় নারীবাদের ওপর চাপানো যুক্তিসংগত নয়। তার মতে, নারীবাদের মূল উদ্দেশ্য নারী ও পুরুষের সমান অধিকার এবং সুযোগ নিশ্চিত করা। এই আন্দোলন নারীদের জন্য এমন অনেক পথ খুলে দিয়েছে, যা আগের প্রজন্মের নারীদের কাছে সহজলভ্য ছিল না।ফলে বিতর্কটি কেবল নারীবাদ ভালো না মন্দ—এমন প্রশ্নে সীমাবদ্ধ নেই। বরং নারীর স্বাধীনতা, পেশাগত সাফল্য, বিয়ে, মাতৃত্ব এবং ব্যক্তিগত পরিতৃপ্তির মধ্যে কীভাবে ভারসাম্য তৈরি করা যায়, সেটিই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।পেট্রোনেলা ওয়াটের বক্তব্যে মূলত তার নিজের প্রজন্মের কিছু নারীর অপূর্ণতা ও আক্ষেপের প্রতিফলন ঘটেছে। তার অভিজ্ঞতার সঙ্গে সবাই একমত না হলেও নারীর অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি পরিবার, ভালোবাসা ও ব্যক্তিগত জীবনের আকাঙ্ক্ষাকেও সমান গুরুত্ব দেওয়া উচিত কি না—সে প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।সূত্র: ইয়াহু নিউজ ও ডেইলি মেইল

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!