• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

পরপর দুই দিন বাড়ল সোনার দাম, আজ ভরিতে ১,৬৩৩ টাকা

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

আজ বৃহস্পতিবার দেশের বাজারে সোনার দাম আবার বেড়েছে। আজ সোনার দাম ভরিতে বেড়েছে সর্বোচ্চ ১ হাজার ৬৩৩ টাকা।

গতকাল বুধবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়। ফলে দুই দিনে সোনার দাম বেড়েছে মোট ৩ হাজার ৮৪৯ টাকা। এর আগে টানা চারবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৪৩৯ টাকা কমেছে। তারপর পর পর দুই দিন সোনার দাম বাড়ল। আজ রুপার দাম অপরিবর্তিত আছে।

.

বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল বুধবার সকালে সোনার দাম বাড়ার বিষয়টি জানিয়েছে। বলা হয়েছে, দেশের বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে, তাই সোনার দাম সমন্বয় করা হয়েছে। তবে বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়া মূল কারণ। আজ সকাল ১০টায় সোনার নতুন দর কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৭ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।

আজ মূল্যবৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনা ভরিপ্রতি ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। ২১ ক্যারেটের ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা; সনাতন পদ্ধতির ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা।

.

চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম কমছেই। তবে ২৫ অক্টোবর যখন শেষবার সোনার দাম কমানো হয়, সেদিন সোনার দাম ছিল আউন্সপ্রতি ৩ হাজার ৯৯৫ ডলার। আজ দাম ৪ হাজার ৩৫ ডলার। গতকাল দাম ছিল ৪ হাজার ৩৬ ডলার। অর্থাৎ এই সময় দাম বেড়েছে ৩৮ থেকে ৩৯ ডলার। তবে সামগ্রিকভাবে গত এক মাসে সোনার দাম আউন্সপ্রতি ১১৬ ডলার কমেছে।

সাধারণত যুদ্ধ বা অনিশ্চয়তার মধ্যে সোনার দাম বাড়ে। তবে এবার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে, সোনার দাম উল্টো কমছে। এ সময় মার্কিন ডলারভিত্তিক বন্ডের সুদ বেড়েছে, ফলে বিনিয়োগকারীরা সেদিকে ঝুঁকেছেন। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার এটাই মূল কারণ। গত ছয় মাসে সোনার দাম কমেছে ৫৭৮ ডলার।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!