• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কালবৈশাখীর হুঙ্কার: ঢাকাসহ ৫ বিভাগে ভারীবর্ষন ও শিলাবৃষ্টির আশঙ্কা! উত্তরায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের বাবা নিহত উত্তরায় ৪ কোটি টাকার মালামাল চুরির মামলায় সাহাবুদ্দিন রানা গ্রেপ্তার কালীগঞ্জে রান্নাঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ উত্তরায় ছিনতাইকারীর কবলে প্রাণহানি: বিচার চেয়ে প্রতিবাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে উত্তরা ফাউন্ডেশন সভাপতির শুভেচ্ছা ৫২ নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শ্রমিকদল নেতা সিদ্দিকুর রহমান ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ঈদে বেনারশি শাড়ী পড়া হলো না গৃহবধূ মুক্তা আক্তারের তুরাগ যুব জামায়াতের ঈদ উপহার বিতরণ

কালীগঞ্জে রান্নাঘরের মাটির নিচ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

আলী হোসেন (শ্যামল) / ৭০ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ফাতেমা আক্তার মিতু (৩২) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেনের দিক-নির্দেশনায় এসআই কামরুল ইসলাম, এসআই ইব্রাহিম শেখ, এসআই হায়াতুর ও এএসআই ইনসানের নেতৃত্বে পুলিশের একটি দল মধ্যখলাপাড়া গ্রামের নাহিদ দর্জির বাড়িতে অভিযান চালায়।

​অভিযান চলাকালে ওই বাড়ির রান্নাঘরের মেঝেতে মাটির নিচে বিশেষ কায়দায় ড্রাম লুকিয়ে রাখা অবস্থায় মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক ১১টি প্যাকেটে (৯টি ২ কেজির ও ২টি ১ কেজির প্যাকেট) সাজানো ছিল। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে গৃহবধূ ফাতেমা আক্তার মিতুকে হাতেনাতে আটক করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান, আটক ফাতেমা আক্তার মিতু দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের মজুদ গড়ে তুলে ব্যবসা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মাদকের মূল হোতা ও এর সাথে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!