• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তুরাগে দীর্ঘ সময় ধরে লোড শেডিং, প্রচন্ড গরমে জনজীবন অতিষ্ঠ তুরাগের বাউনিয়া-বাদালদী সড়কের বেহাল দশা, চোখে কালো কাপড় বেঁধে যুবকের একক প্রতিবাদ উত্তরায় দুর্ধর্ষ গৃহপরিচারিকা চোর চক্রের সদস্য আটক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে ৩ কোটি ৭২ লাখ টাকার স্বর্ণসহ গাড়ি জব্দ উত্তরখানে ১৪ বছরের কিশোরীকে পালাক্রমে ধর্ষণ, গ্রেপ্তার ২ তুরাগে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে মাদক ব্যবসায়ীর হাতে খুন আরেক মাদক ব্যবসায়ী উত্তরা পাসপোর্ট অফিসের সামনে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত, দালাল চক্রের ১৩ সদস্যের কারাদণ্ড উত্তরার মুগ্ধ মঞ্চে শহীদ পরিবারবর্গের অংশগ্রহণে জুলাই এক্সিভিশনের উদ্বোধন উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে ট্রাইব্যুনাল প্রতিনিধিদল উত্তরখান মাজার রোডের নরকযন্ত্রণা মুক্তি পেতে কলমের বদলে হাতে প্ল্যাকার্ড তুলে নিলেন শিক্ষক

উত্তরার দিয়াবাড়ি হাটে গোলাপি গরু ঘিরে চমক, উৎসাহীদের ভিড়

এলেন বিশ্বাস / ২৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার কোরবানির হাটগুলোতে জমে উঠেছে প্রস্তুতি। কেউ কিনছেন, কেউ ঘুরে ঘুরে দেখছেন। এরই মধ্যে উত্তরার দিয়াবাড়ি হাটে দেখা মিলেছে এক ব্যতিক্রমী গরুর—যার গায়ের রঙ একেবারে গোলাপি! এই ব্যতিক্রম রঙের গরু ঘিরে হাটে চলছে জোর আলোচনা, জটলা এবং ছবি তোলার ধুম। অনেকেই বলছেন, এ ধরনের গরু এর আগে কখনও দেখেননি।

এই গোলাপি গরুটি ঢাকার উত্তরা দিয়াবাড়ির কোরবানির হাটে বৃহস্পতিবার (৫ জুন) দেখা যায়। গরুটির মালিক রাজবাড়ীর পাংশা উপজেলার খামারি উজ্জ্বল হোসেন। তিনি নিজেই তার খামারে এই গরুটি প্রতিপালন করেছেন। ঈদের কোরবানিকে কেন্দ্র করে প্রতি বছর যেমন নানা আকৃতির গরু হাটে আসে, এবার ব্যতিক্রম রঙের এই গোলাপি গরুটি হাটে উপস্থিত হওয়ায় তা আলাদা করে নজর কেড়েছে। গরুটির প্রাকৃতিক গোলাপি বর্ণ আর বিশাল আকৃতি ক্রেতা-দর্শনার্থীদের কাছে একে হাটের তারকা বানিয়ে তুলেছে।

উত্তরার দিয়াবাড়ি হাটে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোলাপি রঙের গরুটিকে ঘিরে হাটজুড়ে চলছে কৌতূহল আর ভিড়। ক্রেতা লিটন বলেন, “আমি বহু হাটে ঘুরেছি, কিন্তু গোলাপি রঙের গরু জীবনে প্রথম দেখলাম। হাটের সবচেয়ে বড় আকর্ষণ এখন এই গরুটি।” আরেক দর্শনার্থী জমির উদ্দিন শেখ বলেন, “লাখে একটা এমন রঙ দেখা যায়। গরুটার গঠন এমন যে রঙটা আরও উজ্জ্বল লাগছে।” আকবর হোসেন নামের একজন বলেন, “শুধু রঙ না, গরুটাও খুব সুন্দর। সকালে হাটে আনা হয় গরুটিকে, তখন থেকেই লেগে আছে দর্শনার্থীদের ভিড়।”

এই গোলাপি গরুটির মালিক উজ্জ্বল হোসেন জানান, তিনি নিজ খামারে পাঁচটি গরু প্রতিপালন করে ঢাকায় এনেছেন। তার মধ্যে গোলাপি রঙের এই গরুটি সবার নজর কেড়েছে। উজ্জ্বল বলেন, “অনেকেই প্রথম দেখায় ভাবেন রং করে গরুটিকে সাজানো হয়েছে। কিন্তু এটি প্রাকৃতিকভাবেই এমন রঙের।” তিনি আরও বলেন, “আমি খামারে কোনো স্টেরয়েড বা কৃত্রিম কিছু ব্যবহার করিনি। সবই প্রাকৃতিক উপায়ে পালন করা গরু।”

গোলাপি গরুটির আগমন কোরবানির হাটে এক ব্যতিক্রমী রঙের মাত্রা এনেছে। এই ঘটনা যেমন ক্রেতা ও দর্শনার্থীদের উৎসাহী করছে, তেমনি খামারিদের জন্যও একটি উদাহরণ হয়ে উঠেছে—প্রাকৃতিকভাবে যত্ন করে পালন করা গরু কীভাবে হাটে আলাদা করে নজর কাড়তে পারে। ঈদের আনন্দ আরও রঙিন করে তুলতেই যেন হাজির হয়েছে এই গোলাপি তারকা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!