• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মাদ্রাসায় যৌন নিপীড়ন: কোন থাপ্পড়ে মিলবে শিশুর সুরক্ষা? বন্ধ দুই সরকারি বস্ত্রকলে বিনিয়োগ ৭০০ কোটি টাকা, কী বানাবে বিনিয়োগকারীরা সানজিদাদের বিদায় দিয়ে সেমিতে কৃষ্ণা-সুমাইয়ারা উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ ‘মন ফাগুন’ ধারাবাহিকের অভিনেত্রী সৃজলাকে নিয়ে বিগ বসে তুলকালাম প্রবল ঘূর্ণিঝড় হয়ে উঠল ‘অর্ণব’, দেশের ৪ বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সৌদি আরব লক্ষ্য করে আবার হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, ধ্বংসের দাবি আরব জোটের এসআইআরসহ ইসির সব সিদ্ধান্ত সর্বসম্মতভাবে নেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জমা হলফনামায় দাবি নারীর স্বাধীনতায় বাধা, কোন পথে হাঁটছে দেশ শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায়বিচারের মুখোমুখি হবেন, মবের নয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ধাঁধায় রাখছে বাংলাদেশ

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

উইকেট নিয়ে প্রশ্নটা এড়িয়েই গিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। হাসতে হাসতে সেটির একটা কারণও বলেছিলেন তখন, ওয়েস্ট ইন্ডিয়ানরা যদি তাঁর কথাগুলো শুনে ফেলে! তেমন হলে তো উইকেট–ধাঁধার একটা সমাধান ওয়েস্ট ইন্ডিজ দল বের করে ফেলতে পারবে।

কিন্তু ক্রিকেট নিয়ে যাঁদের চর্চা, উইকেট দেখলেই তাঁরা বুঝতে পারেন আচরণটা কেমন হবে। ধাঁধাটা মূলত এখানেই। ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে স্পিন–সহায়ক উইকেটেই খেলার কথা। কিন্তু আজ এই প্রতিবেদন লেখা পর্যন্ত শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট ঘাসে ঢাকা ছিল। শেষ পর্যন্তও এমন থাকলে পেসারদের সাহায্য করার কথা।

.

কিন্তু এখানেই রহস্য। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোস্টন চেজ যেমন মনে করেন, সকাল হতে হতে আরও বদলে যাবে উইকেটের ধরন, ‘গতকাল আমি উইকেট দেখেছি। তবে আমার মনে হয় না আগামীকালও উইকেটটা এমন থাকবে। সম্ভবত আরও কিছুটা ঘাস ছেঁটে ফেলা হবে কিংবা উইকেট তৈরির কাজ আরও কিছুটা করা হবে।’

.

উইকেট নিয়ে যদিও মাথাব্যথাও তেমন নেই ওয়েস্ট ইন্ডিজের। পেস বা স্পিন, উইকেটের ধরন যেমনই হোক, তা তো সব দলের জন্যই সমান। সপ্তাহখানেক আগেই ঢাকায় চলে আসা ওয়েস্ট ইন্ডিজ এখন তাই মানিয়ে নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে।

চেজ বলেছেন, ‘উইকেটের ব্যাপারটা হলো, দুই দলকেই এখানে খেলতে হবে। এমন তো নয় যে এক দল উইকেট থেকে কোনো সুবিধা পাবে, আর পরের দল সেই সুবিধা পাবে না। এখানে চার ইনিংসের খেলা হবে। তাই আমার মনে হয়, যারা উইকেটের সঙ্গে সবচেয়ে ভালোভাবে মানিয়ে নিতে পারবে এবং পরিস্থিতির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবে, তারাই শেষ পর্যন্ত জিতবে।’

.অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত.

আগামীকাল শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের উইকেটটা কি স্পিন–সহায়ক হবে? এ প্রশ্নের উত্তরেও ধাঁধার কথাই বললেন তিনি, ‘ঘাস থাকলে স্বাভাবিকভাবেই মনে হতে পারে, উইকেটটা পেসারদের বেশি সহায়ক হবে। তবে উইকেট দেখে মনে হচ্ছে, নিচের অংশটা এখনো কিছুটা শুষ্ক। আর এটা বাংলাদেশ, যারা মূলত স্পিননির্ভর ক্রিকেটের জন্যই পরিচিত। তাই আমাদের ধারণা, এই উইকেটে স্পিনও থাকবে।’

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!