• সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরায় ছিনতাইকারীর কবলে প্রাণহানি: বিচার চেয়ে প্রতিবাদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে উত্তরা ফাউন্ডেশন সভাপতির শুভেচ্ছা ৫২ নং ওয়ার্ড বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শ্রমিকদল নেতা সিদ্দিকুর রহমান ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ঈদে বেনারশি শাড়ী পড়া হলো না গৃহবধূ মুক্তা আক্তারের তুরাগ যুব জামায়াতের ঈদ উপহার বিতরণ মতলবে তুরাগ ফ্রেন্ডস ক্লাবের ঈদ উপহার বিতরণ  মতলবে প্রিন্সিপাল মুহাম্মদ আব্দুর রব ফাউন্ডেশনের ইফতার মাহফিল আমাদের উত্তরা ফাউন্ডেশন’-এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উত্তরায় সোয়া ৪ কোটি টাকার মালামাল ও নগদ অর্থ লুটের অভিযোগে আবু রায়হান গ্রেফতার

ঈদে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক / ২৩ Time View
Update : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার স্ত্রী রেবেকা সুলতানা ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর শনিবার অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বঙ্গভবনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে জানান, ‘রাষ্ট্রপতি সকাল ৮টা ৩০ মিনিটে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। তিনি বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর প্রতি ঈদের শুভেচ্ছা জানাবেন।’

রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!