• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫: ৩৫

আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে ফতুল্লায় এক বিএনপি নেতার পদ স্থগিত করা হয়েছে। অভিযুক্ত ওই বিএনপি নেতার নাম তৈয়বুর রহমান। তিনি কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকা, দলে থেকে আওয়ামী লীগের কাছে তথ্য পাচার এবং আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির ছবি থাকায় কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি তৈয়বুর রহমানের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ স্থগিত করা হলো।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, তার বিরুদ্ধে পতিত ফ্যাসিবাদী সরকারের এমপি-মন্ত্রী থেকে শুরু করে অনেকের সঙ্গে সুসম্পর্ক ছিল। নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। স্থানীয় আওয়ামী লীগের পলাতক নেতাদের কাছে বিএনপির তথ্য পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সবকিছু বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে তার সব পদ স্থগিত করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!