• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা লোকজন জড়ো হয়ে ঘিরে ধরে পুলিশকে, ফাঁকে পালিয়ে যায় হত্যা মামলার আসামি নগ্ন দৃশ্যের শুটিংয়ে বহিরাগত, ক্ষুব্ধ নায়িকা তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে রোববার: শ্রমমন্ত্রী অরুণাচলের বিশিষ্ট সাংবাদিক তোঙ্গম রিনার বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের নিন্দায় প্রেসক্লাব নিশো, চঞ্চল, তমাকে নিয়ে ভিকির ‘খলনায়ক’ হত্যা ও ডাকাতির মামলায় মাগুরা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারত্ব জোরদার হয়েছে: হুমায়ুন কবির নাহিদ: দুই মন্ত্রীর পদত্যাগ চাই তাহসিফকে ধাওয়া দিয়েছিল ইউনিফর্ম পরা লোকজন, দাবি দীপের ও অন্যান্য খবর

হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টা

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

ভাদ্রের আবছা নীলাভ জীবনানন্দীয় আকাশ
চুমকি ছড়ানো ঝিকিমিকি রাত
হাওয়ায় হাওয়ায় মেঘের শুভ্র রুমাল..
ডানা মেলে জোনাকি
নিজের আলো আড়াল করে ভেসে চলে একাকী!
হাওয়ায় হাওয়ায় চমকানো রাত ঘেমে একাকার
যেন একটু দমখোলা হাওয়া দরকার!!

নলেয়া নদীর ঘাটে উদবেড়ালরা উঠে এসেছে
মাছ খাবে না শুধু—কচি পাঠা চাই এবার!
ইয়ামাহার তীব্র হেডলাইটে ফিকে হলো লুব্ধক
জমল বাজার; শরতের শিমের দরে বেচাকেনা জেরবার
তবুও তো কয়েক নিশ্বাস বুকভরা মুক্ত বাতাস!!

রাতারাতি কারবারি হয়ে উঠল একদল বেকার
ঘুরিয়ে ঘুরিয়ে বাতাস খাওয়ানো—রোজগার জোরদার

.

ভোরের হাওয়ায় হাওয়ায় হেমন্ত খুলছে দোপাট্টা
ঘুমভাঙা উদল গায়ে শিফন শীতলতা
দূরের কাশবন হারাতে শুরু করেছে নিজস্ব শাদা
সেদিনের ঝড়ো মেঘে মিলে গেছে শরতের শুভ্রতা
পড়ন্ত আশ্বিন কুয়াশা কুয়াশা…
শিশমহলে-মহলে সেজে ওঠে তেপান্তরের তৃণলতা
পুবের আকাশ কুসুম কুসুম, শান্ত নদীর ঢেউয়ে ভেজা—
বুনো কুলের ফুলে ফুলে বাড়ছে বুলবুলির আনাগোনা

.

মনে হচ্ছে শরতের দুপুরজুড়ে রূপখোলা স্নিগ্ধ আকাশ
সাঁই সাঁই করে ছোপ ছোপ সাদা মেঘ উড়ে যাচ্ছে
মন কেড়ে নিচ্ছে গাছের পাতার শব্দমাখা শীতল বাতাস
অথচ, ঝিকিমিকি তারার এই মধ্যরাত তুমুল শ্রাবণের;
উতলা জোছনায় ভেসে যাচ্ছে জীবনের যত সব রাগ।

জাদুর শহর ঢাকায় গৃহত্যাগীরাই শুধু জীবনের মধু পায়
বাকিরা ঘরবন্দী, বেঁচে থাকে আজীবন বাঁচার আশায়।

.

ভালো লাগার চেয়ে ভালো অনুভূতি আর কিছু নেই
যেমনটি নেই খারাপ লাগার চেয়ে খারাপ
তুমি যেমনটি ভাবছ, আমি হয়তোবা তার উল্টো
অথবা ঠিক তেমনটিই—জানি না কিছুই!
          অস্থির এক প্রেমিক আমি
যে শুধু প্রেমই চেয়ে গেছে, কখনো প্রেমিকা চায়নি।
               আসলেই কি চাইনি?
নাকি অতটা সাহসই ছিল না কখনো আমার?
ছিল শুধুই সামর্থ্যের অভাব; প্রচণ্ড অভাব!

.

মনের বনে ডুবে থাকা সরোবর তুমি
লোমকূপে ভেসে ওঠা জলেশ্বরী
হৃদয়থলিজুড়ে
থরোথরো স্পন্দন
তুমুল রোদের দুপুরে টপটপ শিশির ঝরো
কাঠফাটা ভূমিতে আর্তনাদ হয়ে বেঁচে আছ বহুকাল
বহুকাল বেঁচে থাকো তুমি মাটির পরতে পরতে

তোমাদের কণ্ঠ নীরব, না পাওয়ার অনুযোগ নেই কোনো
অনাহারি চোখেও সুখের দোলাচলে চকচকে দ্যুতি
শেষ বিকেলের শোভা বাড়ায় জলদি পায়ের হাটমুখী গতি
রোদে পোড়া চামড়ার আলাদা সৌন্দর্য থাকে
ঘামে ভেজা মাটিমাখা শরীরের রূপ অনবদ্য
নন্দনকলা এর সংজ্ঞা দিতে ব্যর্থ

কোনো কোনো দিন তোমাদের পেট ভরে না
উতলা বাতাসে প্রাণ ভরাও তোমরা
তারার রাজ্যে খুঁজে ফেরো নিজের কালপুরুষ
অমলিন চিত্তজুড়ে জ্বালাও পূর্ণিমা
পোড়া ঠোঁট ছুঁয়ে যায় অনাদরে পড়ে থাকা অন্তরনারীর গ্রীবা—
মুষড়ে পড়া বেদনায় প্রাণভরে ডাকো ‘আলতাবানু’

তোমাদের কবরের কোনো নিশানা থাকে না
ভালোবাসার থাকে না প্রমাণ
তবু ওই ধ্রুপদি চাহনি বেঁচে থাকে হাজার বছর
অনবদ্য সেই (পরিশ্রান্ত, তৃপ্ত) অমর অবয়ব
জেনেটিকস ব্যর্থ এখানে—

বৃষ্টি তোমার বন্ধু, রৌদ্রের সখা তুমি,
ধরিত্রী হাসে তোমার মুখে, কিষাণ রূপে কে তুমি, জানে অন্তর্যামী!

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!