• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, জাতি শঙ্কিত’ রাত দেড়টায় যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বললেন ওসি, ফোনালাপ ফাঁস প্রতিবন্ধী শিশুদের স্বপ্নপূরণে দেশি ফাউন্ডেশনের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধন রাতে ফোন পেয়ে বাইরে যান আসাদ, সকালে মেলে লাশ নতুন মজুরিতে পোশাকশ্রমিকের জীবনমান বদলানোর বিষয়ে যা বললেন শফিকুল আলম ইরান যুদ্ধের নীরব বিজয়ী ওমান, বাড়াচ্ছে কৌশলগত প্রভাব ৩ লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা ইরানি বাহিনী এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী জাতিসংঘে বাংলার দুর্ভিক্ষের উদাহরণ কেন দিল ভারত

‘শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ নেই, জাতি শঙ্কিত’

Reporter Name / ২০ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৮: ১৪

শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ।

বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। এরপর শেখ হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন। দুই বছর পেরিয়ে যাওয়ার পর তিনি নতুন করে দেশে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন। ফ্যাসিবাদী ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তিনি এ দেশের জনগণকে মানুষ মনে করেননি। দেশ থেকে বিতাড়িত হওয়ার পরও তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যাচ্ছে না।

শেখ ফজলুল করীম মারুফ বলেন, বর্তমান সরকার সহস্রাধিক মানুষের জীবনের ওপর দাঁড়িয়ে আছে। শেখ হাসিনার পক্ষে ডিসেম্বরে দেশে প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার পক্ষে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন এসেছে। আজকের রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৬ ডিসেম্বর ২০২৬ তিনি দেশে ফিরবেন এবং এ জন্য বাংলাদেশ থেকে বিমান চেয়েছেন। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সরকার এসব বিষয়ে অবগত নয়। শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে সরকারের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা না করায় জাতি শঙ্কিত।

তিনি আরও বলেন, সরকারের মনে রাখতে হবে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন মানে জুলাই যোদ্ধাদের জীবন অনিশ্চিত হয়ে পড়বে। জুলাই সনদ বাস্তবায়ন না করার ফলেই আওয়ামী লীগের এ ধরনের আস্ফালন দেখতে হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, বেলাল হোসেন আরিফ, টিএম মাহফুজ, মুফতী ওমর ফারুক, প্রচার সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক আকন এবং দাওয়াহ সম্পাদক আল-আমীন আল ইহসান প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!