• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বিদেশে পালিয়েও রক্তের তৃষ্ণা মেটেনি, দেশে রক্ত ঝরাচ্ছে: রিজভী মসজিদে আ/গু/ন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল পুলিশের গু/লির বৈধতায় প্রস্তাবিত বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ পলাশে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন বিরোধীদলীয় নেতা নিষিদ্ধ আওয়ামী লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না পোরশায় রাতের আঁধারে বিএনপি অফিস পোড়ালো দুর্বৃত্তরা ছয় মাসে চীনে ৯ লাখ এআই চিপ বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র গণহ/ত্যার ক্ষতিপূরণ ও রোহিঙ্গাদের পুনর্বাসনে আইসিজে’র নির্দেশ মিয়ানমারকে মানতে হবে: ইইউ মিয়ানমারের বিরুদ্ধে বৈশ্বিক অ/স্ত্র নিষেধাজ্ঞা ও আইসিসিতে বিচারের দাবি অ্যামনেস্টির

মসজিদে আ/গু/ন দিতে উসকানি দিয়েছেন নেতানিয়াহুর দল

Reporter Name / ২০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ১৫: ২৩

ইসরাইলের উত্তরাঞ্চলের দাহি গ্রামের একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক শিবিরের উসকানিকে দায়ী করেছেন বিরোধী দলের একাধিক নেতা। বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশ অগ্নিসংযোগের অভিযোগে তদন্ত শুরু করেছে।

রাজনীতিকদের অভিযোগ, গত মাসের নির্বাচনে আরব জনগোষ্ঠীর দলগুলো নজিরবিহীন সাফল্য পাওয়ার পর থেকে নেতানিয়াহু ও তার রাজনৈতিক জোটের নেতারা ইসরাইলের আরব নাগরিকদের নিয়ে বারবার উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় মসজিদে হামলার ঘটনা ঘটেছে বলে তাদের দাবি।

পুলিশ এক বিবৃতিতে জানায়, দাহি গ্রামের একটি মসজিদের নিচতলার একটি কক্ষে সন্দেহভাজন অগ্নিসংযোগ এবং কাছের একটি সড়কে দেয়াললিখনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় প্রতীকের ওপর যেকোনো ধরনের হামলাকে পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

মসজিদের ইমাম খালেদ আল-জুবি জানান, বৃহস্পতিবার নামাজের জন্য মসজিদে পৌঁছে তিনি ধোঁয়া ও আগুন দেখতে পান। মসজিদের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে তিনজন মুখোশধারী ব্যক্তিকে দেখা গেছে বলে জানান তিনি। তাদের মধ্যে কয়েকজন প্রথমে মসজিদে ঢোকার চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে তারা মসজিদের দ্বিতীয় তলার একটি জানালার কাচ ভেঙে ভেতরে দাহ্য পদার্থভর্তি বোতল ছুড়ে মারেন।

ইমাম এ ঘটনাকে বর্ণবাদী হামলা হিসেবে অভিহিত করেছেন। তবে এতে মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। হামলার পর মসজিদের আশপাশের কয়েকটি ভবনের দেয়ালে ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রাখা হয়েছে বলে ছবিতে দেখা গেছে।

নেতানিয়াহুবিরোধী জোটের শীর্ষ নেতা ইয়ার লাপিদ এ হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘মসজিদে আগুন দেওয়া জঘন্য বিদ্বেষমূলক অপরাধ। এটি ইহুদিদের কাজ নয়, ইসরাইলিদের কাজও নয়।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে ছড়ানো উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানান। এ ধরনের বক্তব্যের জন্য নেতানিয়াহুর ডানপন্থি রাজনৈতিক শিবিরকে দায়ী করেন তিনি।

বামঘেঁষা ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়ার গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বলে বর্ণনা করেছেন। তার ভাষ্য, ইসরাইলের আরব নাগরিকদের বিরুদ্ধে নেতানিয়াহু ও তার সরকারের চালানো উসকানিমূলক প্রচারণারই পরিণতি এই হামলা।

আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিনও দাহি গ্রাম পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘নেতানিয়াহু, তার পুরো মন্ত্রিসভা এবং তার সঙ্গে থাকা সব উগ্রপন্থিকে আমরা দায়ী করছি। কারণ, তাদের বিপজ্জনক উসকানি এখন আমাদের জনগণের ওপর হামলার মাধ্যমে বাস্তবে রূপ নিচ্ছে।’

ইসরাইলের আরব নাগরিকেরা মূলত ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার সময় সেখানে থেকে যাওয়া ফিলিস্তিনিদের বংশধর। দেশটির মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ তারা।

নেতানিয়াহু এর আগে একাধিকবার আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর নির্বাচনী কার্যক্রমে জালিয়াতির অভিযোগ তুলেছেন। তবে দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd
error: Content is protected !!